আখাউড়ায় যুবলীগ নেতা গ্রেফতার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. রফিকুল ইসলাম সবুজ (৪৮) নামে যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (১৩ সেপ্টেম্বর) আখাউড়া

2026-09-13T23:24:13+00:00
2026-09-13T23:24:13+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আখাউড়ায় যুবলীগ নেতা গ্রেফতার
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৪ পিএম 
যুবলীগ নেতা রফিকুল ইসলাম সবুজ গ্রেফতার। ছবি : সময়ের আলো
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. রফিকুল ইসলাম সবুজ (৪৮) নামে যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) আখাউড়া থানা পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

তিনি উপজেলার ১ নম্বর মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন বলে জানা গেছে।

গ্রেফতার রফিকুল ইসলাম সবুজ উপজেলার ১ নম্বর মনিয়ন্দ ইউনিয়নের খাড়কোট গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য (ইউপি সদস্য)। বর্তমানে তিনি ৩ নম্বর মোগড়া ইউনিয়নের মোগড়া বাজার এলাকায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম সবুজের বিরুদ্ধে আখাউড়া থানার মামলা নম্বর-২০/২৩৯, তারিখ ১৮ নভেম্বর ২০২৪। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩)-এর ৬, ৭ ও ১২ ধারায় দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর রফিকুল ইসলাম সবুজ প্রায় ১ বছর আত্ম গোপনে ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে এ সময়ে তিনি ইউপি সদস্য হিসেবে নিয়মিত সম্মানী গ্রহণ করেছেন বলে স্থানীয়দের দাবি। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় বিভিন্ন কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশ নিতেন বলেও জানা গেছে।


মনিয়ন্দ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবেও তার রাজনৈতিক তৎপরতা ছিল বলে দলীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রফিকুল ইসলাম সবুজকে গ্রেফতার করা হয়েছে। তাকে মামলার সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   আখাউড়া  যুবলীগ  নেতা  গ্রেফতার  ব্রাহ্মণবাড়িয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: