গফরগাঁওয়ে বগি লাইনচ্যুত : ৬ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ সংবাদদাতা

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।রোববার

2026-09-13T23:31:13+00:00
2026-09-13T23:31:13+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গফরগাঁওয়ে বগি লাইনচ্যুত : ৬ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক
ময়মনসিংহ সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩১ পিএম 
গফরগাঁওয়ে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ছবি : সংগৃহীত
ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে দিকে ময়মনসিংহ রেলওয়ে থানাধীন কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাথরবাহী বিটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ঘটনাস্থলে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে রাত ১১টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। এরপর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, লাইনচ্যুত বগিটি ঘটনাস্থলে রেখে মালবাহী ট্রেনের অন্য বগিগুলো মশাখালী রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়।


এদিকে, দুর্ঘটনার কারণে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ কমিউটার, মহুয়া কমিউটার, জামালপুর কমিউটার ও যমুনা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

ময়মনসিংহ রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার পর ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   লাইনচ্যুত  ট্রেন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: