দুমকিতে কলেজ চত্বর থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর দুমকি উপজেলার সরকারি জনতা কলেজ চত্বর থেকে মেশিনগানের একটি কার্তুজ (বুলেট) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক

2026-09-13T23:34:05+00:00
2026-09-13T23:34:05+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
দুমকিতে কলেজ চত্বর থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৪ পিএম 
দুমকিতে কলেজ চত্বর থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার। ছবি : সময়ের আলো
পটুয়াখালীর দুমকি উপজেলার সরকারি জনতা কলেজ চত্বর থেকে মেশিনগানের একটি কার্তুজ (বুলেট) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নবম শ্রেণির শিক্ষার্থী জিহাদুল ইসলাম জিদান নামের এক ছেলে সরকারি জনতা কলেজ মাঠে ফুটবল খেলার সময় বল আনতে গিয়ে গাছের নিচে ইটের ফাঁকে তামা সাদৃশ্য একটি বস্তু প্রথমে দেখতে পেয়ে খেলনা ভেবে বাসায় নিয়ে যায়, পরের দিন রোববার স্কুলের বন্ধুদের দেখাতে নিয়ে যায়। 

টিফিন টাইমে এলাকার এক বড় ভাই জিহাদ হোসাইনকে দেখালে তিনি তাৎক্ষণিক ৯৯৯ এ কল করে পুলিশে খবর দেন। খবর পেয়ে দুমকি থানা পুলিশ কার্তুজটি উদ্ধার করে।

নবম শ্রেণির শিক্ষার্থী জিহাদুল ইসলাম জিদান জানান, আমি মাঠে ফুটবল খেলার সময় বল আনতে গিয়ে গাছের নিচে ইটের ফাঁকে তামা সাদৃশ্য একটি বস্তু প্রথমে দেখতে পেয়ে খেলনা ভেবে বাসায় নিয়ে যাই। পরের দিন এলাকার এক বড় ভাই জিহাদ হোসাইনকে দেখালে তিনি তাৎক্ষণিক পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে কার্তুজটি (বুলেট) শনাক্ত করে। 


দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কার্তুজটি (বুলেট) উদ্ধার করি। প্রাথমিকভাবে জানতে পারি এটি মেশিনগানের কার্তুজ। এটি কীভাবে এখানে এলো সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   পটুয়াখালী  দুমকি  মেশিনগান  কার্তুজ  বুলেট  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: