ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবারকে ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের ভোরবাজারস্থ ফারুকিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে হারুনের পরিবারের মাঝে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এসময় ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন ভিপি,ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, আবু তালেব, সহ সম্পাদক বেলাল আহম্মেদ,জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার,সদস্য সচিব আলাল উদ্দিন, যুগ্ন আহবায়ক ইয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী পৌর সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভুইয়া, সদর উপজেলা আহবায়ক ফজলুর রহমান বকুল,সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির,আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মোকছেদুল মোমেন মিথুন, ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির আহবায়ক বেলায়েত হোসেন বাচ্চু, জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত,জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন,সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এসএকে