ইরানের পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে বড় ধরনের বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইয়েমেন সরকার। দেশটির সব ধরনের পণ্য ইয়েমেনে প্রবেশ এবং বিক্রি নিষিদ্ধ করার

2026-09-14T09:20:58+00:00
2026-09-14T09:22:19+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২০ এএম  আপডেট: ১৪.০৯.২০২৬ ৯:২২ এএম
ইয়েমেনের বাজার। ছবি : সংগৃহীত
ইরানের বিরুদ্ধে বড় ধরনের বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইয়েমেন সরকার। দেশটির সব ধরনের পণ্য ইয়েমেনে প্রবেশ এবং বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সশস্ত্র হুতি গোষ্ঠীকে ইরানের সামরিক ও আর্থিক সহায়তার অভিযোগ এবং ইয়েমেন সরকারের সঙ্গে হুতিদের তীব্র সংঘাতের মধ্যেই এ সিদ্ধান্ত এলো।

রোববার (১৩ সেপ্টেম্বর) ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে নিষেধাজ্ঞার এ তথ্য জানানো হয়েছে। বার্তাসংস্থা আনাদোলু বলছে, এই নিষেধাজ্ঞা কবে থেকে কার্যকর হবে, তা জানানো হয়নি। 

ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও কমিটির প্রধান আহমেদ গালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে আমদানি নিয়ন্ত্রণ ও অর্থায়নবিষয়ক জাতীয় কমিটি এই সিদ্ধান্ত অনুমোদন করে। কমিটি জানিয়েছে, ‘জাতীয় স্বার্থের সর্বোচ্চ প্রয়োজনীয়তার’ কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোন কোন ইরানি পণ্য এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

২০১৪ সালে রাজধানী সানা ও ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয় হুতিরা। গোষ্ঠীটি ইরানের সমর্থনপুষ্ট। অন্যদিকে, ইয়েমেনের সরকারি বাহিনীকে সমর্থন দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। ২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইয়েমেনে দীর্ঘ সময় তুলনামূলক শান্ত পরিস্থিতি ছিল। তবে, সৌদি জোটের হামলার পর গত জুলাই থেকে আবারও সংঘাত তীব্র হয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   ইরান  ইয়েমেন  পণ্য  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: