যমুনা নদীতে বলগেট ডুবে নিখোঁজ দুই শ্রমিকের সন্ধান মেলেনি আজও

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বড় বয়ড়া এলাকায় যমুনা নদীতে বালুবোঝাই একটি বলগেট ডুবে যাওয়ার দুই দিন পার হলেও নিখোঁজ

2026-09-14T13:12:19+00:00
2026-09-14T13:12:35+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
যমুনা নদীতে বলগেট ডুবে নিখোঁজ দুই শ্রমিকের সন্ধান মেলেনি আজও
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:১২ পিএম  আপডেট: ১৪.০৯.২০২৬ ১:১২ পিএম
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বড় বয়ড়া এলাকায় যমুনা নদীতে বালুবোঝাই একটি বলগেট ডুবে যাওয়ার দুই দিন পার হলেও নিখোঁজ দুই শ্রমিকের সন্ধান মেলেনি। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে পুনরায় উদ্ধার অভিযান শুরু করেছে।

নিখোঁজ দুজন হলেন, নোয়াখালী সদর উপজেলার মাইজদী ইউনিয়নের আন্ধারচর এলাকার লোকমান হোসেন মৃধার ছেলে ও বলগেটের ইঞ্জিন মিস্ত্রি মোরশেদ (২৫) এবং চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কাশিমনগর গ্রামের মোক্তার হোসেনের ছেলে শ্রমিক ফয়সাল (১৯)।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় যমুনা নদীতে তীব্র স্রোতের কব পড়ে বালুবোঝাই বলগেটটি ডুবে যায়। বলগেটটিতে ইঞ্জিনচালকসহ মোট চারজন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে দুজন সাঁতরে কূলে উঠতে সক্ষম হলেও মোরশেদ ও ফয়সাল নিখোঁজ হন।


সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক মো. শরীফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু রোববার দিনভর চেষ্টা চালিয়েও নিখোঁজ দুজনকে খুঁজে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, নদীর তলদেশে তীব্র স্রোত এবং অতিরিক্ত গভীরতার কারণে ডুবুরিদের কাজ করতে মারাত্মক বেগ পেতে হচ্ছে। ধারণা করা হচ্ছে, নিখোঁজ দুজন বলগেটের ইঞ্জিন কক্ষের ভেতরে কোথাও আটকা পড়ে আছেন। নিখোঁজ শ্রমিকদের সন্ধান না পাওয়া পর্যন্ত এই উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   যমুনা নদী  বলগেট ডুবে  নিখোঁজ  শ্রমিক  সন্ধান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: