চাটখিলে ধান সংগ্রহের নামে অনিয়ম, বিপাকে কৃষক

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর চাটখিলে বোরো ধান সংগ্রহে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করতে না পেরে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়

2026-09-14T16:26:54+00:00
2026-09-14T16:28:46+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চাটখিলে ধান সংগ্রহের নামে অনিয়ম, বিপাকে কৃষক
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৬ পিএম  আপডেট: ১৪.০৯.২০২৬ ৪:২৮ পিএম
চাটখিলে ধান সংগ্রহের নামে অনিয়ম, বিপাকে কৃষক
নোয়াখালীর চাটখিলে বোরো ধান সংগ্রহে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করতে না পেরে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষকরা। এতে উৎপাদন খরচ তুলতে না পেরে ঋণ পরিশোধ নিয়েও চিন্তিত তারা।

কৃষকদের অভিযোগ, কার্ড ও তালিকায় নাম থাকা সত্ত্বেও সরকারি গুদামে ধান দেওয়া সম্ভব হচ্ছে না। সিন্ডিকেটের মাধ্যমে অসাধু চক্রের কাছ থেকে ধান সংগ্রহ করছেন কর্মকর্তারা। বাধ্য হয়ে তারা ফড়িয়া ও স্থানীয় ব্যবসায়ীদের কাছে কম দামে ধান বিক্রি করছেন। দীর্ঘদিন ঘরের ভেতর ধান জমিয়ে রাখায় তা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তথ্য অনুসন্ধানে দেখা গেছে, কৃষি অফিসের ১,১৮৫ জন কৃষকের অনলাইন তালিকার সাথে খাদ্যগুদামের ৪৩২ জনের তালিকার ব্যাপক গরমিল রয়েছে। দুটি তালিকার মিল পাওয়া গেছে মাত্র ২৬৫ জনের, যার মধ্যে প্রায় ৬০ জন কৃষক জানিয়েছেন তারা বাস্তবে কোনো ধান বিক্রি করেননি। গুদামে সংগৃহীত ৯১৬ মেট্রিক টন ধানের প্রকৃত উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ কৃষকরা। উপজেলা খাদ্য কর্মকর্তা ছালেহ উদ্দিন এসব অসংগতির কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।


এ অবস্থায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ, ধান সংগ্রহের যাবতীয় তথ্য প্রকাশ্যে যাচাই এবং সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়িয়ে অন্তত ৫ হাজার মেট্রিক টন করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকেরা। এ অনিয়মের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

সময়ের আলো/এনএন 

  বিষয়:   চাটখিল  ধান সংগ্রহে  অনিয়ম  কৃষক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: