নালিতাবাড়ীতে ভাতিজার আঘাতে চাচার মৃত্যু

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা আহসান (৩৩) এর লাঠির উপর্যুপরি আঘাতে গুরুতর আহত চাচা রফিকুল ইসলাম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শেরপুরের

2026-09-14T19:00:25+00:00
2026-09-14T19:04:00+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নালিতাবাড়ীতে ভাতিজার আঘাতে চাচার মৃত্যু
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০০ পিএম  আপডেট: ১৪.০৯.২০২৬ ৭:০৪ পিএম
নালিতাবাড়ী থানা। ছবি : সময়ের আলো
জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা আহসান (৩৩) এর লাঠির উপর্যুপরি আঘাতে গুরুতর আহত চাচা রফিকুল ইসলাম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের বনকুড়া নদীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। তিনি অটোরিকশা চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের অটোরিকশা চালক রফিকুল ইসলামের সাথে তারই বড় ভাই বাচ্চু মিয়ার ছেলে আহসানের জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি চাচার ভোগদখলে থাকা ওই জমিতে কলা গাছের চারা রোপণ করেন ভাতিজা। পরে ওইসব চারা কেটে ফেললে ১ সেপ্টেম্বর আহসান ক্ষিপ্ত হয়ে চাচাকে উপর্যুপরি লাঠি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় রফিকুলকে প্রথমে নালিতাবাড়ী ও পরে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে তার মরদেহ গ্রামের বাড়ি পৌঁছে।


নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   নালিতাবাড়ী  ভাতিজা  আঘাত  চাচা  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: