অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের প্রাপ্য টাকা যারা এখনো পাননি, তাদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র অনলাইনে আপলোড করতে বলা হয়েছে। বিভিন্ন ত্রুটির কারণে ৪ শতাংশ কর্তনকৃত চাঁদার অর্থ না পাওয়া শিক্ষক-কর্মচারীদের জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র আপলোড করতে হবে। প্রাপ্য অর্থ পরিশোধের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে নতুন এ নির্দেশনা দেওয়া হয়েছে।
যারা অনলাইনে তথ্য আপলোড করতে পারবেন না, তারা ই-মেইলের মাধ্যমেও প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র পাঠাতে পারবেন।
সম্প্রতি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের নিকট থেকে চলতি বছরের ৩০ জুলাই পর্যন্ত প্রাপ্ত আবেদনগুলোর মধ্যে যেসব শিক্ষক-কর্মচারীর এমপিও হতে ৪ শতাংশ হারে কর্তনকৃত জমার টাকা পেয়েছেন, তাদের অবশিষ্ট প্রাপ্য অর্থ আবদনের জমার তারিখ অনুযায়ী যাচাই-বাছাই ও নিষ্পত্তি করা হবে।
এছাড়া, যে সব শিক্ষক-কর্মচারী ৪ শতাংশ হারে কর্তনকৃত জমার অর্থ বিভিন্ন ত্রুটির কারণে এখনও পাননি। তাদের জাতীয় পরিচয়পত্রের কপি এবং বিজ্ঞপ্তির তারিখ থেকে সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্টের কপি উল্লিখিত অনলাইন ফরমে অথবা ই-মেইলে নির্ধারিত তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে দেওয়া ও আপলোড করার জন্য অনুরোধ করা হলো। ইতোমধ্যে যারা আবেদন জমা দিয়েছেন, তাদের আবেদনের সংশোধন কার্যক্রম চলমান রয়েছে।
কার্যক্রম লিংক কিউআর কোড : স্কুল ও কারিগরি প্রতিষ্ঠান https://surveymars.com/q/eVaRDtDQo
মাদ্রাসা ও কলেজ https://tally.so/r/Y56K6G
ই-মেইল : যারা উপরের ছকে দেয়া অনলাইন ফরম পূরণ করতে না পারবেন, তাদের জন্য প্রযোজ্য) স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ইমেইলের সাবজেক্ট, বিষয় অংশে শিক্ষক-কর্মচারীদের নাম, ইনডেক্স নম্বর ও অ্যাটাচমেন্ট অংশে জাতীয় পরিচয়পত্রের কপি এবং সর্বশেষ ব্যাংক স্টেটমেন্টের কপি সংযুক্ত করে উল্লিখিত ই-মেইলে পাঠাবেন।
সময়ের আলো/কেএইচও