৬ কেজি ওজন কমিয়ে নতুন লুকে দীঘি

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

দুই মাসে ছয় কেজি ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ওজন বেড়ে যাওয়ায় পর্দায় নিজেকে কিছুটা

2026-09-14T20:39:52+00:00
2026-09-14T20:39:52+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
৬ কেজি ওজন কমিয়ে নতুন লুকে দীঘি
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৯ পিএম 
চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ছবি : সংগৃহীত
দুই মাসে ছয় কেজি ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ওজন বেড়ে যাওয়ায় পর্দায় নিজেকে কিছুটা ‘বাল্কি’ মনে হচ্ছিল তার। তাই নিজের ফিটনেসে মনোযোগ দিয়ে শুরু করেন ওজন কমানোর মিশন। এবার তার লক্ষ্য আরও চার কেজি কমানো।

একসময় নিজেকে ‘ভেতো বাঙালি’ বলে পরিচয় দেওয়া দীঘি এখন সপ্তাহে মাত্র এক দিন ভাত খাচ্ছেন। গত দুই মাস ধরে কার্বোহাইড্রেট এড়িয়ে চলার পাশাপাশি নিয়মিত ব্যায়ামও করছেন। 

দীঘি বলেন, ‘গত দুই মাসে ছয় কেজি ওজন কমিয়েছি। ইচ্ছা আছে আরও চার কেজি কমানোর। জীবন থেকে কার্বোহাইড্রেট বাদ দিয়েছি। আমি ছিলাম একেবারে ভেতো বাঙালি। কিন্তু দুই মাস ধরে ভাত জীবন থেকে নাই হয়ে গেছে বলতে পারেন। এখন সপ্তাহে একটা দিন ভাত খাই।’

বর্তমানে তার খাবারের তালিকায় রয়েছে সেদ্ধ ডিম, সেদ্ধ সবজি এবং ওভেনে তেল ছাড়া রান্না করা চিকেন। দীঘির কথায়, ‘আমার জীবনটা এখন তেলছাড়া, সবজিময়। সেদ্ধ ডিম খাই, সেদ্ধ ভেজিটেবল খাই। ওভেনে রান্না করা তেলছাড়া সেদ্ধ চিকেন খাই।’


আগামী ডিসেম্বর পর্যন্ত এই রুটিন চালিয়ে যেতে চান অভিনেত্রী। তবে আগের ও বর্তমান ওজন প্রকাশ করতে রাজি নন তিনি। তার ভাষায়, ‘ফ্যাট ছাড়া যা আছে, সব খাচ্ছি। মাঝে আমি ভালো ওয়েট গেইন করেছিলাম। কত ছিল, তা বলতে চাই না। ওজন বেড়ে যাওয়ার কারণে স্ক্রিনে আমাকে এখনকার চেয়ে আরেকটু বাল্কি লাগত। তাই নিজের কাছেই অন্য রকম লাগছিল।’

শুধু ব্যক্তিগত পছন্দ নয়, নতুন কাজের প্রস্তুতিও রয়েছে এই পরিবর্তনের পেছনে। সামনে একটি নতুন কাজের পরিকল্পনা চলছে। ফিট থাকলে পর্দায় নিজেকে আরও ভালো লাগে এবং কাজের সুযোগও বাড়ে বলে মনে করেন দীঘি।

সম্প্রতি কক্সবাজার থেকে নতুন লুকের ছবি প্রকাশ করেও আলোচনায় আসেন তিনি। তবে বেড়াতে নয়, শুটিংয়ের জন্যই সেখানে গিয়েছিলেন অভিনেত্রী। তার ‘বিদায়’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি ইরফান সাজ্জাদের বিপরীতে একটি ওয়েব ফিল্মের শুটিংও শেষ করেছেন তিনি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ওজন  কমিয়ে  লুক  দীঘি 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: