৩১৪ কিলোমিটার দূর থেকে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অপারেশন সিন্দুরের সময় ভারতীয় বিমানবাহিনীর এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ইউনিট ৩১৪ কিলোমিটার দূর থেকে পাকিস্তানের একটি বিশেষ মিশনের বিমান ধ্বংস করেছে

2026-09-14T21:14:59+00:00
2026-09-14T21:14:59+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
৩১৪ কিলোমিটার দূর থেকে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম 
রাশিয়ার অন্যতম আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০। ছবি : বিবিসি
অপারেশন সিন্দুরের সময় ভারতীয় বিমানবাহিনীর এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ইউনিট ৩১৪ কিলোমিটার দূর থেকে পাকিস্তানের একটি বিশেষ মিশনের বিমান ধ্বংস করেছে বলে দাবি করেছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২০২৫-২৬ সালের বার্ষিক প্রতিবেদনে এই দাবি করা হয়। রোববার (১৩ সেপ্টেম্বর) প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। 

ভারতের দাবি, ভূমি থেকে আকাশে (সারফেস-টু-এয়ার) কোনো বস্তুকে নিশানা করার ক্ষেত্রে এটিই সবচেয়ে বেশি দূরত্বে চালানো সফল হামলাগুলোর একটি। 

প্রতিবেদনে এই অভিযানকে ভারতীয় বিমানবাহিনীর দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা সক্ষমতার গুরুত্বপূর্ণ উদাহরণ বলে উল্লেখ করা হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, ভারতীয় রাডারগুলো নীরবে হুমকিটি শনাক্ত ও অনুসরণ করেছে। এরপর দূরপাল্লার একটি সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর দিকে নিক্ষেপ করা হয়।

আরও বলা হয়েছে, এই অভিযানের পর ২০২৫ সালের ১২ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এয়ার ফোর্স স্টেশন আদমপুর পরিদর্শন করেন এবং অভিযানে অংশ নেওয়া সেনাদের প্রশংসা করেন। এ ছাড়াও অভিযানে ভূমিকা রাখায় বিমানবাহিনীর সদস্যদের ২১৯টি প্রেসিডেনশিয়াল গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড দেওয়া হয়।

গত বছরের ৭ থেকে ১০ মে পর্যন্ত চার দিনব্যাপী সংঘাতের সময় এই অভিযান চালিয়েছিল ভারত।

প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের বিভিন্ন স্থানে থাকা আকাশ প্রতিরক্ষা রাডার, কমান্ড ও কন্ট্রোল সেন্টার এবং সামরিক অবকাঠামোতেও হামলা চালায়। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ৮ থেকে ১০ মে পর্যন্ত পাকিস্তান সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক অবকাঠামো, উপাসনালয়, স্কুল ও চিকিৎসাকেন্দ্রকেও লক্ষ্যবস্তু করে উত্তেজনা বাড়ানোর মতো পদক্ষেপ নিয়েছিল। ভারতের প্রতিক্রিয়া ছিল 'পরিমিত কিন্তু শাস্তিমূলক'।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ভারত  পাকিস্তান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: