সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের বড় হামলার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলার পাল্টা জবাব হিসেবে দেশটির একাধিক সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুতি

2026-09-14T21:07:46+00:00
2026-09-14T21:07:46+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের বড় হামলার দাবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৭ পিএম 
সৌদি আরবের একাধিক সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুতি বিদ্রোহীরা। ছবি : সংগৃহীত
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলার পাল্টা জবাব হিসেবে দেশটির একাধিক সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুতি বিদ্রোহীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেন।

সারি জানান, খামিস মুশাইতের কিং খালিদ বিমান ঘাঁটিতে বড় ধরনের সামরিক অভিযান চালানো হয়েছে। হামলায় যুদ্ধবিমানের হ্যাঙ্গার, রাডার, রানওয়ে ও গোলাবারুদের গুদামসহ বিভিন্ন সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়। এতে সৌদি আরবের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে সৌদি সিভিল ডিফেন্স খামিস মুশাইত ও আবহা শহরের আশপাশের এলাকায় সোমবার সতর্কবার্তা জারি করেছে। আগের রাতেও ইয়েমেন সীমান্তবর্তী ওই অঞ্চলে স্বল্প সময়ের জন্য সতর্কতা জারি করা হয়েছিল।

খামিস মুশাইতের এক বাসিন্দা এএফপিকে জানান, তিনি তীব্র বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিস্ফোরণের পর দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতেও দেখা গেছে। তিনি বলেন, সত্যি বলতে, আমরা সারা রাত ঘুমাতে পারিনি।


হুতি মুখপাত্রের অভিযোগ, গত পাঁচ দিনে ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি আরব ৩০০টির বেশি বিমান হামলা চালিয়েছে। এসব হামলা খামিস মুশাইত ও তাইফ বিমান ঘাঁটি থেকে পরিচালিত হয়েছে বলে দাবি করেন তিনি।

এর আগে রোববার হুতিরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের শারুরা ঘাঁটিতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছিল। মঙ্গলবার দক্ষিণাঞ্চলে চালানো আরেক হামলায় বহু মানুষ আহত হওয়ার কথা জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।

লোহিত সাগর ঘিরে হুতি ও সৌদি-সমর্থিত বাহিনীর সংঘাত নতুন করে তীব্র হওয়ায় আঞ্চলিক উত্তেজনাও বাড়ছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   সৌদি  সামরিক ঘাঁটি  হুতি  হামলা  দাবি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: