ময়মনসিংহ মেডিকেলে আগুন, হুড়োহুড়োয় পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে হুড়োহুড়ো করে নামতে গিয়ে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার

2026-09-15T00:26:19+00:00
2026-09-15T00:27:24+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ময়মনসিংহ মেডিকেলে আগুন, হুড়োহুড়োয় পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৬ এএম  আপডেট: ১৫.০৯.২০২৬ ১২:২৭ এএম
ছবি : সংগৃহীত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে হুড়োহুড়ো করে নামতে গিয়ে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মধ্যে অজ্ঞাতপরিচয় এক শিশুও রয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে আগুন লাগার ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে দ্রুত নিচে নামার জন্য হুড়োহুড়ো শুরু হয়। এ সময় পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-নেত্রকোনার পূর্বধলা উপজেলার বসী গ্রামের হাজেরা বেগম (৫০), ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের শাহজাহান (৪০), একই উপজেলার রমজান (৩৮) ও জাহানারা (৫০), এবং তারাকান্দা উপজেলার বালিখা গ্রামের কুলসুমা (৩৫)। নিহত অপরজন অজ্ঞাত শিশুর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ময়মনসিংহ  মেডিকেলে  আগুন  নিহত ৬  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: