মুরাদনগরে সম্পত্তির বিরোধের জেরে ভাইয়ের হামলায় ফুফু-ভাতিজা নিহত

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার মুরাদনগরে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হামলায় বোন খালেদা আক্তার (৭০) এবং অপর ভাইয়ের ছেলে মঞ্জুরুল আলম টিটু

2026-09-15T09:31:22+00:00
2026-09-15T09:38:06+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মুরাদনগরে সম্পত্তির বিরোধের জেরে ভাইয়ের হামলায় ফুফু-ভাতিজা নিহত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩১ এএম  আপডেট: ১৫.০৯.২০২৬ ৯:৩৮ এএম
দাউদকান্দি (গৌরীপুর ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত
কুমিল্লার মুরাদনগরে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হামলায় বোন খালেদা আক্তার (৭০) এবং অপর ভাইয়ের ছেলে মঞ্জুরুল আলম টিটু (৩৬) নিহত হয়েছেন। সম্পর্কে তারা ফুফু ও ভাতিজা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানিপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত খালেদা আক্তার মুরাদনগর দড়ানিপাড়ার মৃত জসিম উদ্দিনের মেয়ে এবং মঞ্জুরুল আলম টিটু একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি নিয়ে খালেদা আক্তারের সঙ্গে তার ভাই আবু মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার বিকেলে খালেদা আক্তার বাবার বাড়িতে এসে ভাই আবু মিয়ার কাছে সম্পত্তির অংশ দাবি করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আবু মিয়া ধারালো অস্ত্র দিয়ে তার বোন খালেদা আক্তারকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন।


ফুফুকে বাঁচাতে অপর ভাই বাচ্চু মিয়ার ছেলে মঞ্জুরুল আলম টিটু এগিয়ে এলে আবু মিয়া তাকেও লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপান। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আহত দুজনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল। বর্তমানে নিহত দুজনের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক বলেন, দুই জন নিহতের খবর পেয়েই পুলিশ দল নিয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছি। ঘটনাস্থলে পৌঁছানোর পর বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   মুরাদনগর  সম্পত্তি  বিরোধ  ভাই  হামলা  ফুফু  ভাতিজা  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: