নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ

‎ ‎নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামরুজ্জামান খোকন মিয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সব পদ-পদবি থেকে

2026-09-15T14:24:41+00:00
2026-09-15T14:24:41+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ
‎ ‎নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৪ পিএম 
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামরুজ্জামান খোকন সব পদ-পদবি থেকে পদত্যাগ করেছেন। ছবি : সময়ের আলো
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামরুজ্জামান খোকন মিয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সব পদ-পদবি থেকে পদত্যাগ করেছেন।
‎মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নগরকান্দা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।
‎লিখিত বক্তব্যে কামরুজ্জামান খোকন মিয়া বলেন, শারীরিক, পারিবারিক ও সামাজিক বিভিন্ন কারণে তিনি পুরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সব পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
‎তিনি বলেন, আজ থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না।

‎সংবাদ সম্মেলনে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, কোনো ধরনের চাপ কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের প্ররোচনায় তিনি পদত্যাগ করেছেন কি না এবং ভবিষ্যতে তিনি কোনো রাজনৈতিক দলে যোগদান করবেন কি না।
‎জবাবে কামরুজ্জামান খোকন মিয়া বলেন, কোনো চাপ বা কোনো দলের প্ররোচনায় তিনি পদত্যাগ করেননি। শারীরিক ও পারিবারিক কারণেই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এর সঙ্গে কোনো ধরনের চাপ বা অন্য কোনো বিষয় সম্পৃক্ত নয়।
‎তিনি আরও জানান, তার পদত্যাগের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণেই নেওয়া হয়েছে।
‎সংবাদ সম্মেলনে তিনি তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

সময়ের আলো/জোই
  বিষয়:   নগরকান্দা  স্বেচ্ছাসেবক লীগ নেতা  পদত্যাগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: