রামেকে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, এক সপ্তাহে ৪ জনের মৃত্যু

রাজশাহী সংবাদদাতা

সারাদেশ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এক সপ্তাহে হাসপাতালে ১২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং মারা

2026-09-15T14:24:45+00:00
2026-09-15T14:47:25+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রামেকে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, এক সপ্তাহে ৪ জনের মৃত্যু
রাজশাহী সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৪ পিএম  আপডেট: ১৫.০৯.২০২৬ ২:৪৭ পিএম
রাজশাহী মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এক সপ্তাহে হাসপাতালে ১২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৪ জন। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১৩২ জন।

সর্বশেষ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় আসমা খাতুন (৩৫) নামে নারীর মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের বালুবাগান এলাকার বাসিন্দা।

রামেক হাসপাতালের দৈনিক ডেঙ্গু আপডেট অনুযায়ী, ৯ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী ছিলেন ৬৯ জন। ১০ ও ১১ সেপ্টেম্বর ৬৪ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এরপর ১২ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা এক লাফে বেড়ে দাঁড়ায় ৭৪ জনে। ১৩ সেপ্টেম্বর তা আরও বেড়ে ৮০ জন, ১৪ সেপ্টেম্বর ৮২ জন এবং সর্বশেষ ১৫ সেপ্টেম্বর ৯৫ জনে পৌঁছেছে।


দৈনিক হিসাব অনুযায়ী, ৯ সেপ্টেম্বর ২০ জন, ১০ সেপ্টেম্বর ২০ জন, ১১ সেপ্টেম্বর ১৪ জন, ১২ সেপ্টেম্বর ১২ জন, ১৩ সেপ্টেম্বর ২১ জন, ১৪ সেপ্টেম্বর ২১ জন, এবং ১৫ সেপ্টেম্বর ১৭ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সব মিলিয়ে ৭ দিনে নতুন ভর্তি হয়েছেন ১২৫ জন।

এই সময়ের মধ্যে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ বলেন, ‘সর্বশেষ ২৪ ঘণ্টায় এক নারীর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ভর্তি হয়েছে ১৭ জন। ৩ জন ছাড়পত্র পেলেও বর্তমানে ডেঙ্গুতে চিকিৎসাধীন ৯৫ জন রোগী।’

সময়ের আলো/মহু
  বিষয়:   ডেঙ্গু  রাজশাহী মেডিকেল কলেজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: