রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বর্জন করল সিলেট মহানগর বিএনপি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করেছে সিলেট মহানগর বিএনপি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)

2026-09-15T18:06:53+00:00
2026-09-15T18:06:53+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বর্জন করল সিলেট মহানগর বিএনপি
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৬ পিএম 
সংগৃহীত ছবি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করেছে সিলেট মহানগর বিএনপি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি করপোরেশনের নগরভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে মহানগর বিএনপির কোনো নেতা এতে অংশ নেননি।

সিলেট সিটি করপোরেশন আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ না নেওয়ার বিষয়ে মহানগর বিএনপির একাধিক শীর্ষ নেতা বলেন, অনুষ্ঠান আয়োজনের বিষয়ে মহানগর বিএনপির নেতাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। সিটি করপোরেশনের প্রশাসক একক সিদ্ধান্তে অনুষ্ঠানটি আয়োজন করেছেন। এছাড়া মহানগর বিএনপির নেতাদের যথাযথভাবে আমন্ত্রণও জানানো হয়নি বলে দাবি করেন তারা।

নেতারা আরও জানান, মঙ্গলবার রাষ্ট্রপতির মাজার জিয়ারতের সময় মহানগর বিএনপির নেতাদের জন্য যে গাড়ির ব্যবস্থা করা হয়েছিল, সেটির মাজার এলাকায় প্রবেশের পাস ছিল না। ফলে নিরাপত্তাবাহিনী গাড়িটি মূল সড়কেই আটকে দেয়। পরে দলের সিনিয়র নেতাদের হেঁটে মাজারে যেতে হয়।

এসব কারণেই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মহানগর বিএনপির নেতারা।

এ বিষয়ে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, নানা কারণে সংবর্ধনা অনুষ্ঠানে মহানগর বিএনপির কোনো নেতাকর্মী অংশ নেবেন না। কারণগুলো এখনই বলছি না। তবে সংবর্ধনা ছাড়া রাষ্ট্রপতির বাকি সব অনুষ্ঠানে আমরা অংশ নিয়েছি।

সময়ের আলো/আতা
  বিষয়:   রাষ্ট্রপতি  নাগরিক সংবর্ধনা  বর্জন  সিলেট মহানগর বিএনপি  বিএনপি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: