প্রি-পেইড মিটার সিস্টেম সচল, ভোগান্তির জন্য বিদ্যুৎ বিভাগের দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রি-পেইড মিটার ভেন্ডিং কার্যক্রম আবারও চালু হয়েছে। সমস্যা

2026-09-15T18:38:45+00:00
2026-09-15T18:41:17+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
প্রি-পেইড মিটার সিস্টেম সচল, ভোগান্তির জন্য বিদ্যুৎ বিভাগের দুঃখ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৮ পিএম  আপডেট: ১৫.০৯.২০২৬ ৬:৪১ পিএম
কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের প্রি-পেইড মিটার ভেন্ডিং কার্যক্রম আবারও চালু হয়েছে। ছবি : সংগৃহীত
কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রি-পেইড মিটার ভেন্ডিং কার্যক্রম আবারও চালু হয়েছে। সমস্যা সমাধানের পর সিস্টেম পুরোপুরি পুনরুদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৩ মিনিটে ওজোপাডিকোর প্রি-পেইড ভেন্ডার সার্ভারের সঙ্গে অ্যাপ্লিকেশন সার্ভারের লজিক্যাল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে প্রি-পেইড মিটার ভেন্ডিং কার্যক্রমে কারিগরি সমস্যা দেখা দেয়।

পরে কোম্পানির কারিগরি বিশেষজ্ঞ দল দীর্ঘ সময় পরীক্ষা-নিরীক্ষা করে মঙ্গলবার সকাল ৬টা ৩০ মিনিটে প্রি-পেইড সিস্টেম পুনরুদ্ধার করতে সক্ষম হয়।

বিদ্যুৎ বিভাগ জানায়, বর্তমানে প্রি-পেইড মিটারে রিচার্জের ক্ষেত্রে তৈরি হওয়া সব ধরনের সীমাবদ্ধতা দূর করা হয়েছে। ফলে গ্রাহকরা স্বাভাবিকভাবে রিচার্জ করতে পারবেন।


তবে সিস্টেমে সমস্যা থাকার সময়ে ওজোপাডিকোর বিভিন্ন অঞ্চলের ফেসকেল গ্রাহকরা প্রি-পেইড মিটারে ভেন্ডিং সম্পন্ন করতে ভোগান্তিতে পড়েন।

অনাকাঙ্ক্ষিত এ কারিগরি সমস্যার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ওজোপাডিকো কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে এ ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে ওজোপাডিকো।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   প্রি-পেইড মিটার  সিস্টেম  বিদ্যুৎ বিভাগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: