হারানো মোবাইল ও ভুল নম্বরে যাওয়া টাকা উদ্ধার আর্মড পুলিশের

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

বরিশালে হারিয়ে যাওয়া ৪০টি মোবাইল ফোন এবং বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া ২২ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে

2026-09-15T19:08:22+00:00
2026-09-15T19:08:22+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হারানো মোবাইল ও ভুল নম্বরে যাওয়া টাকা উদ্ধার আর্মড পুলিশের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৮ পিএম 
সংগৃহীত ছবি
বরিশালে হারিয়ে যাওয়া ৪০টি মোবাইল ফোন এবং বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া ২২ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাইবার টিম।

বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে দেশের বিভিন্ন জেলা ও এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। একই সঙ্গে বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া ২২ হাজার টাকাও উদ্ধার করে সাইবার টিম।

১০ এপিবিএন, বরিশালের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. শাহাব উদ্দীনের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় অপারেশন্স অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার অধীন সাইবার টিম এ কার্যক্রম পরিচালনা করে।

উদ্ধার করা মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন ১০ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম (অপারেশন্স অ্যান্ড ইন্টেলিজেন্স)।


হারানো ফোন ও টাকা ফিরে পেয়ে মালিকরা ১০ এপিবিএনের সেবামূলক কার্যক্রমের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় সহকারী পুলিশ সুপার আশফাক আহমেদ (এ্যাডজুটেন্ট, ট্রেনিং অ্যান্ড অপ্স) এবং সাইবার টিমের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   উদ্ধার  মোবাইল ফোন  টাকা  এপিবিএন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: