টেকনাফে আরাকান আর্মির গুলিতে জেলে আহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফেমাছ ধরার সময়আরাকান আর্মির গুলিতে গুরুতর আহত হয়েছেন মো. ইদ্রিস (৫৫) নামে এক জেলে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার

2026-09-15T19:11:22+00:00
2026-09-15T19:11:22+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
টেকনাফে আরাকান আর্মির গুলিতে জেলে আহত
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে মাছ ধরার সময় আরাকান আর্মির গুলিতে গুরুতর আহত হয়েছেন মো. ইদ্রিস (৫৫) নামে এক জেলে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সদর ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন পূর্ব নাফ নদীর মায়ানমার জলসীমায় এ ঘটনা ঘটে।

আহত জেলে টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়া এলাকার বাসিন্দা। 

জেলে ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৪টা দিকে নাফ নদীর মায়ানমার জলসীমায় কয়েকজন জেলে মাছ শিকার করছিলেন। আরাকান আর্মির সদস্যরা মাছ ধরা থেকে বিরত থাকার জন্য ধাওয়া দেয় ও তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় একটি গুলি মো. ইদ্রিসের ডান পায়ের হাঁটুর অংশে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আরেক জেলেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, নাফ নদীতে মাছ শিকারের সময় আরাকান আর্মির গুলিতে একজন জেলের পায়ে গুলি লাগার বিষয়টি অবগত হয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   টেকনাফ  আরাকান  আর্মি  গুলি  জেলে  আহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: