ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের বিশাল এক পাঙাস মাছ। নিলামে মাছটি এক হাজার তিনশত চল্লিশ টাকা কেজি দরে বিশ হাজার একশত টাকায় বিক্রি করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটে মোমিন তালুকদারের মৎস্য আড়তে বিক্রি করেন জেলে আরিফ মাঝি।
এই মাঝি জানান, মেঘনায় জাল পেতে মাছ শিকার করছিলাম। এই সময় ১৫ কেজি ওজনের পাঙাস মাছটি ধরা পড়ে। পরে মাছটি রামনেওয়াজ মোমিন তালুকদারের মৎস্য আড়তে বিশ হাজার একশত টাকা বিক্রি করা হয়।
মৎস্য ব্যাপারি ফিরোজ ও নাহিদ জানান, ১৫ কেজি ওজনের পাঙাস মাছটি ভ্যাটসহ প্রতি কেজি এক হাজার তিনশত চল্লিশ টাকা কেজি দরে নিলামে ক্রয় করেন মৎস্য আড়তদার মোমিন তালুকদার।
এই ব্যাপারে মৎস্য ব্যবসায়ী ও আড়তদার মমিন তালুকদার জানান, পাঙাস মাছটি লঞ্চযোগে ঢাকার যাত্রাবাড়ি পাঠানো হবে। আরও বেশি দামে মাছটি বিক্রি করা যাবে।
সময়ের আলো/এনএন