এমিতে জিন স্মার্টের ইতিহাস

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

টেলিভিশন অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডস। এর ৭৮তম আসর বসেছিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। এই আয়োজনে নতুন ইতিহাস গড়েছেন ৭৫

2026-09-16T03:16:36+00:00
2026-09-16T03:16:36+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
এমিতে জিন স্মার্টের ইতিহাস
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৬ এএম 
কিংবদন্তি অভিনেত্রী জিন স্মার্ট। ছবি : সংগৃহীত
টেলিভিশন অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডস। এর ৭৮তম আসর বসেছিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। এই আয়োজনে নতুন ইতিহাস গড়েছেন ৭৫ বছর বয়সি কিংবদন্তি অভিনেত্রী জিন স্মার্ট। 

জনপ্রিয় কমেডি সিরিজ ‘হ্যাকস’-এ ডেবোরা ভ্যান্স চরিত্রে অভিনয়ের জন্য সেরা প্রধান অভিনেত্রী হিসেবে এমি পুরস্কার জিতেছেন তিনি। এর মাধ্যমে সিরিজটির পাঁচ সিজনের প্রতিটিতেই একই বিভাগে এমি জয়ের বিরল কীর্তি গড়েছেন জিন। এল ফ্যানিং ও লিসা কুড্রোর মতো প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে পাওয়া এই পুরস্কার তার দীর্ঘ ক্যারিয়ারে যোগ করেছে আরও একটি ঐতিহাসিক অধ্যায়। কোনো নারী অভিনেত্রীর ক্ষেত্রে আগে এমন নজির দেখা যায়নি। 

পুরস্কার নিতে মঞ্চে উঠলে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান উপস্থিত দর্শকরা। ট্রফি হাতে নিয়ে আবেগাপ্লুত জিন স্মার্ট কৃতিত্ব দেন হ্যাকসের নির্মাতা লুসিয়া অ্যানিয়েলো, জেন স্ট্যাটস্কি ও পল ডব্লিউ ডাউনসকে। তিনি জানান, এই নির্মাতাদের হাত ধরেই তার ‘হ্যাকস’ যাত্রার শুরু এবং শেষ। দীর্ঘ অভিনয়জীবনে ১৫ বার এমির জন্য মনোনীত হয়েছেন জিন স্মার্ট। হ্যাকসের আগে ‘ফ্রেজিয়ার’ ও ‘সামান্থা হু?’ সিরিজের জন্যও এমি জিতেছেন তিনি। এবারে পুরস্কার নিয়ে জিন স্মার্ট মোট আটটি এমি অর্জন করেছেন।


২০২১ সালে যাত্রা শুরু করা ‘হ্যাকস’ সিরিজটি একজন প্রবীণ কমেডিয়ান ও এক তরুণ লেখকের সম্পর্ককে ঘিরে নির্মিত। দর্শক-সমালোচকদের প্রশংসা পাওয়া সিরিজটির পঞ্চম সিজন শেষ হয়েছে গত মে মাসে।

এক নজরে এমির প্রধান কয়েকটি বিভাগের বিজয়ীর তালিকা :

সেরা ড্রামা সিরিজ : দ্য পিট
সেরা কমেডি সিরিজ : উইডোস বে
সেরা লিমিটেড সিরিজ : ডিটিএফ সেন্ট লুইস
সেরা অভিনেতা (ড্রামা) : নোয়া ওয়াইল (দ্য পিট)
সেরা অভিনেত্রী (ড্রামা) : রিয়া সিহর্ন (প্লারিবাস)
সেরা অভিনেতা (কমেডি) : ম্যাথিউ রাইজ (উইডোস বে)
সেরা অভিনেত্রী (কমেডি) : জিন স্মার্ট (হ্যাকস)
সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ) : ম্যাথিউ রাইজ (দ্য বিস্ট ইন মি)
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ) : স্যালি ফিল্ড (রিমার্কেবলি ব্রাইট ক্রিয়েচারস)
ভ্যারাইটি সিরিজ : দ্য লেট শো উইথ স্টিফেন কোবার্ট
সেরা চিত্রনাট্য (ড্রামা) : ভিনস গিলিগান (প্লারিবাস)
সেরা চিত্রনাট্য (কমেডি) : কেটি ডিপোল্ড (উইডোস বে)
সেরা পরিচালনা (ড্রামা) : সল মেতস্টেইন 
সেরা পরিচালনা (কমেডি) : হিরো মুরাই (উইডোস বে)

সময়ের আলো/প্রিন্ট/জেডি  
  বিষয়:   এমি  জিন স্মার্ট  ইতিহাস 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: