লিথুয়ানিয়ার আকাশে সন্দেহভাজন রুশ ড্রোন, ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লিথুয়ানিয়ার আকাশসীমায় প্রবেশ করা সন্দেহভাজন রুশ ড্রোন ভূপাতিত করেছে ন্যাটোর একটি যুদ্ধবিমান। মঙ্গলবার দেশটির আকাশসীমায় ঢোকার পর ড্রোনটিকে গুলি করে

2026-09-16T08:41:09+00:00
2026-09-16T08:41:09+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
লিথুয়ানিয়ার আকাশে সন্দেহভাজন রুশ ড্রোন, ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪১ এএম 
ছবি : সংগৃহীত
লিথুয়ানিয়ার আকাশসীমায় প্রবেশ করা সন্দেহভাজন রুশ ড্রোন ভূপাতিত করেছে ন্যাটোর একটি যুদ্ধবিমান। মঙ্গলবার দেশটির আকাশসীমায় ঢোকার পর ড্রোনটিকে গুলি করে নামায় ন্যাটোর হয়ে দায়িত্ব পালন করা ইতালির একটি যুদ্ধবিমান।

লিথুয়ানিয়ার জাতীয় সংকট ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, বেলারুশ থেকে ড্রোনটি দেশটির আকাশসীমায় প্রবেশ করে। পরে মধ্য লিথুয়ানিয়ার প্রাতকুনাই এলাকার কাছে সেটিকে ভূপাতিত করা হয়। এলাকাটি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কাউনাসের উত্তরে অবস্থিত।

লিথুয়ানিয়ার প্রতিরক্ষামন্ত্রী রোবার্তাস কাউনাস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ড্রোনটিতে বিস্ফোরক ছিল। তবে ধ্বংসাবশেষ পরীক্ষা করে এটি রাশিয়ার নাকি অন্য কোনো দেশের ড্রোন, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

ঘটনাস্থল পরিদর্শন করে ইতালির যুদ্ধবিমানের ক্রুদের সঙ্গে কথা বলেন লিথুয়ানিয়ার প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, এই অভিযান নর্থ আটলান্টিক জোটের (ন্যাটো) কার্যকারিতা এবং মিত্র হিসেবে জোটের দায়িত্ব পালনের বিষয়টি স্পষ্ট করেছে।

ঘটনাটি নিয়ে ইউরোপে উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন। তিনি এটিকে ইউরোপের বিরুদ্ধে ‘আগ্রাসন ও উসকানি’র ধারাবাহিকতার অংশ হিসেবে উল্লেখ করেন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুলও ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করে বলেন, ন্যাটোর সদস্যদের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।

এ ঘটনায় রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

লিথুয়ানিয়ায় ড্রোন ভূপাতিত করার ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন বাল্টিক অঞ্চলে একের পর এক উত্তেজনাকর ঘটনা সামনে আসছে। সোমবার বাল্টিক সাগরে একটি রুশ যুদ্ধজাহাজ পর্যবেক্ষণকারী ডেনমার্কের সামরিক হেলিকপ্টারের দিকে রাশিয়া ফ্লেয়ার নিক্ষেপ করে বলে অভিযোগ ওঠে।

এরপর মঙ্গলবার পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো দেখিয়ে দিচ্ছে যে রাশিয়ার কর্মকাণ্ড পুরো ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।

এর আগে রোববার রাশিয়ার একাধিক ড্রোন হামলার পর ইউক্রেনকে আরও সহায়তার প্রতিশ্রুতি দেয় ন্যাটো। ওই হামলার মধ্যে পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে ড্রোন হামলার ঘটনাও ছিল। হামলার কয়েক মিনিট আগে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল ওই স্টেশন অতিক্রম করেছিল।

লিথুয়ানিয়ার প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখন আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। আলোচনার মাধ্যমে সমাধান না হওয়া পর্যন্ত এ ধরনের ঘটনা অব্যাহত থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন। তার ভাষ্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তিপূর্ণ সমাধান চান না।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  লিথুয়ানিয়া  রুশ ড্রোন  ন্যাটো  যুদ্ধবিমান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: