একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

একাদশ শ্রেণিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন গ্রহণ শেষ হয়েছে। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে বুধবার (১৬ সেপ্টেম্বর)

2026-09-16T11:46:49+00:00
2026-09-16T11:48:02+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৬ এএম  আপডেট: ১৬.০৯.২০২৬ ১১:৪৮ এএম
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ হবে আজ। ছবি : সংগৃহীত
একাদশ শ্রেণিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন গ্রহণ শেষ হয়েছে। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ে নিশ্চিত না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবির সম্প্রতি এসব তথ্য জানিয়েছেন।

নীতিমালা অনুযায়ী, পছন্দক্রমের ভিত্তিতে মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। ২০ থেকে ২২ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম চলবে। ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

শিক্ষার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে তাদের ফল ও বরাদ্দকৃত কলেজের নাম দেখতে পারবেন। এজন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।


প্রথমে একাদশ শ্রেণির ভর্তির অফিশিয়াল ওয়েবসাইট xiclassadmission.gov.bd-এ প্রবেশ করুন। ওয়েবসাইটের হোমপেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ বাটনে ক্লিক করুন।

এরপর এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল এবং রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখুন।

স্ক্রিনে প্রদর্শিত সিকিউরিটি ক্যাপচা কোড নির্ধারিত ঘরে লিখুন।

সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর ‘সাবমিট’ বাটনে ক্লিক করুন। এরপরই স্ক্রিনে আপনার ভর্তি ফলাফল দেখা যাবে। সেখানে আপনি কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানতে পারবেন।

বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর রোববার রাত ৮টায় শেষ হয়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দের সুযোগ পেয়ে এবার মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

সময়ের আলো/মহু
  বিষয়:   একাদশ  ভর্তি  ফলাফল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: