কালিয়াকৈরে ১১ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে দুর্জয় খন্দকার নাবিল (১১) নামে এক শিশু আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

2026-09-16T14:22:18+00:00
2026-09-16T14:29:04+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে ১১ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:২২ পিএম  আপডেট: ১৬.০৯.২০২৬ ২:২৯ পিএম
সংগৃহীত ছবি
গাজীপুরের কালিয়াকৈরে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে দুর্জয় খন্দকার নাবিল (১১) নামে এক শিশু আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার পূর্বচান্দরা জালাল গেইট এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত দুর্জয় খন্দকার নাবিল উপজেলার পূর্বচান্দরা পাশা গেইট এলাকার মৃত নাছির খন্দকারের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে নাবিলের বাবা মারা যান। এরপর থেকে বাবার মৃত্যুতে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছিল বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘরের বারান্দার আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে বলে অভিযোগ ওঠে।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শিশুটির মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শিশুটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বাবার মৃত্যু  শোক  ছেলে  মরদেহ উদ্ধার  কালিয়াকৈর  গাজীপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: