শিক্ষাখাতে পাঁচ বছরে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের পরিকল্পনা

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

2026-09-16T15:17:23+00:00
2026-09-16T15:17:23+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শিক্ষাখাতে পাঁচ বছরে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের পরিকল্পনা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৭ পিএম 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। ছবি : সময়ের আলো
আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, শিক্ষা খাতে পরিবর্তনের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তার বাস্তবায়ন দেশবাসীকে চমকে দেবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসমাইল জবিউল্লাহ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই পরিকল্পনা নিয়েই সরকার কাজ করছে। আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে। পাশাপাশি ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে রূপান্তরের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

তিনি বলেন, আমরা এখন স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি সাজাতে পারছি, যা তিন বছর আগেও সম্ভব ছিল না। সরকার আগামী পাঁচ বছরের মধ্যে মাথাপিছু আয় ২ হাজার ৮০০ ডলার থেকে ৪ হাজার ডলারে উন্নীত করার পদক্ষেপ নিয়েছে। এই অর্জনে আমি, আপনি এবং সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।


নতুন বাংলাদেশের জন্য শুধু চাকরি পাওয়া যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন চিন্তাশীল, দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাদাসিধে জীবন অনুসরণের আহ্বান জানান ইসমাইল জবিউল্লাহ। একই সঙ্গে জুলাইয়ের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, নোবিপ্রবির উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ড. মো. হাছান উদ্দীন, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

সময়ের আলো/জোই
  বিষয়:   শিক্ষাখাত  জিডিপি  ব্যয়ের পরিকল্পনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: