হাটহাজারীতে ৫ বসতঘর পুড়ে ছাই, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এ অগ্নিকাণ্ডের ঘটনায় পঁচিশ থেকে ত্রিশ

2026-09-16T15:45:43+00:00
2026-09-16T15:46:45+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হাটহাজারীতে ৫ বসতঘর পুড়ে ছাই, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৫ পিএম  আপডেট: ১৬.০৯.২০২৬ ৩:৪৬ পিএম
ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিযন্ত্রণে আনে। ছবি : সময়ের আলো
হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এ অগ্নিকাণ্ডের ঘটনায় পঁচিশ থেকে ত্রিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। 

বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সোমপাড়া এলাকার মোবারক আলী তালুকদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার বেলা ১১টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় আশেপাশের লোকজন ছুটে এসে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিযন্ত্রণে আনে। কিছু বাড়িঘর আগুনের হাত থেকে রক্ষা করতে সক্ষম হলেও ওই বাড়ির প্রতিভা রানী নাথের ভাড়াটিয়া খোকন মজুমদার, মিলন দে, তপু দাশের ঘর পুড়ে যায়। এছাড়া মালিকের একটি স্টোর রুমসহ চার পরিবারের মোট ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এ অগ্নিকাণ্ডের ঘটনায় পঁচিশ থেকে ত্রিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।


হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান জানান, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন আছে। 

সময়ের আলো/এনএন

  বিষয়:   হাটহাজারী  বসতঘর  পুড়ে ছাই  ক্ষয়ক্ষতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: