ইরান যুদ্ধের নিয়ে ইসরায়েল-সৌদিসহ ৯ দেশের সেনাপ্রধানদের গোপন বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা নিয়ে জার্মানিতে গোপন বৈঠক করেছেন ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও কয়েকটি আরব দেশের শীর্ষ

2026-09-16T17:44:47+00:00
2026-09-16T17:44:47+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরান যুদ্ধের নিয়ে ইসরায়েল-সৌদিসহ ৯ দেশের সেনাপ্রধানদের গোপন বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৪ পিএম 
ইসরায়েলে এক অনুষ্ঠানে বাম পাশে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার সালাম জানাচ্ছেন। ছবি : টাইমস অব ইসরায়েল
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা নিয়ে জার্মানিতে গোপন বৈঠক করেছেন ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও কয়েকটি আরব দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে জার্মানির একটি নির্জন স্কি রিসোর্টে অনুষ্ঠিত ওই বৈঠকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান ও মিসরের সামরিক প্রধানরা অংশ নেন। 

বৈঠকটি আয়োজন করেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার। সেন্টকমও বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করার পর এটি ছিল এ ধরনের প্রথম বৈঠক। তবে অংশগ্রহণকারী সামরিক কর্মকর্তারা এর আগেও একই ধরনের বৈঠকে অংশ নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি সামরিক অভিযান নিয়ে ব্রিফিং 

বৈঠকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বা আইডিএফের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান নিয়ে অন্য দেশের সামরিক কর্মকর্তাদের ব্রিফ করেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

অন্যদিকে, সেন্টকমের প্রধান ব্র্যাড কুপার বৈঠকে বলেন, ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলো আক্রান্ত হলেও মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহার করা হবে না। 

তিনি হরমুজ প্রণালিতে সামুদ্রিক বাণিজ্য ও জাহাজ চলাচল বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনাও বৈঠকে তুলে ধরেন। ইরান ওই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সৌদি আরবকে সহায়তা নিয়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্র আলোচনা 

বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র অ্যাক্সিওসকে জানিয়েছে, সেন্টকমের সহায়তায় ইসরায়েল ও সৌদি আরব হুতি বিদ্রোহীদের মোকাবেলায় সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করছে। 

বিশেষ করে বাব আল-মান্দেব প্রণালির দিকে হুতিদের অগ্রসর হওয়া এবং সৌদি আরবের বিরুদ্ধে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর হামলার বিষয়টি আলোচনায় এসেছে বলে সূত্রটি জানিয়েছে। 


সূত্রের দাবি, সৌদি আরবকে সহায়তা করার ক্ষেত্রে ইসরায়েল কী ধরনের ভূমিকা রাখতে পারে, তা নিয়ে আলোচনা চলছে। তবে ইসরায়েল সরাসরি কোনো আক্রমণাত্মক সামরিক পদক্ষেপ নেবে— এমন সম্ভাবনা কম বলেও ওই সূত্র জানিয়েছে। 

এর আগে, ইসরায়েল হায়োম জানিয়েছিল, হুথিদের হামলা মোকাবেলার বিষয়ে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে যোগাযোগে সেন্টকম ভূমিকা রাখছে।

বৈঠক নিশ্চিত করেছে সেন্টকম

অ্যাক্সিওসকে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জার্মানিতে বৈঠক আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে।

সেন্টকম জানিয়েছে, একটি নির্ধারিত সম্মেলনের অংশ হিসেবে জার্মানিতে আটটি দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা করা হয়েছে।

তবে দ্য টাইমস অব ইসরায়েলের পক্ষ থেকে জার্মানির এই বৈঠক নিয়ে মন্তব্য চাওয়া হলেও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী কোনো মন্তব্য করেনি।

বৈঠকে অংশ নেওয়া দেশগুলো হলো— ইসরায়েল, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান এবং মিসর। 



সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ইরান  যুদ্ধ  ইসরায়েল-সৌদি  সেনাপ্রধান  বৈঠক 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: