জোটার মৃত্যু নিয়ে কটূক্তি করায় বড় শাস্তি পেল সৌদি ক্লাব

ক্রীড়া ডেস্ক

খেলা

পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোটার মৃত্যু নিয়ে কটূক্তির ঘটনায় কঠোর শাস্তি পেয়েছে সৌদি আরবের ক্লাব আল-তাউন। আল-হিলালের বিপক্ষে ম্যাচে গ্যালারি থেকে

2026-09-16T18:25:11+00:00
2026-09-16T18:25:11+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
জোটার মৃত্যু নিয়ে কটূক্তি করায় বড় শাস্তি পেল সৌদি ক্লাব
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৫ পিএম 
ছবি : সংগৃহীত
পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোটার মৃত্যু নিয়ে কটূক্তির ঘটনায় কঠোর শাস্তি পেয়েছে সৌদি আরবের ক্লাব আল-তাউন। আল-হিলালের বিপক্ষে ম্যাচে গ্যালারি থেকে জোটাকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে ক্লাবটিকে ১ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। পাশাপাশি পরবর্তী দুটি ঘরের ম্যাচ দর্শকশূন্য মাঠে খেলার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে আল-হিলালের বিপক্ষে আল-তাউনের ৬-০ গোলের পরাজয়ের ম্যাচে। গ্যালারি থেকে আল-হিলালের পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেসকে লক্ষ্য করে জোটার মৃত্যু নিয়ে কটূক্তি করা হয়। জোটার ঘনিষ্ঠ বন্ধু নেভেস তার শেষকৃত্যে কফিন বহনকারীদেরও একজন ছিলেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সৌদি ফুটবলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। আল-নাসরের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও এমন আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

রোনালদো বলেন, ‘লিগকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং এ ধরনের সমর্থকদের আচরণের শাস্তি দিতে হবে। এটা আর ফুটবল নয়। সীমারেখা ঠিক করে দিতে হবে। যারা এমন আচরণ করে, তাদের আর কখনো স্টেডিয়ামে ঢুকতে দেওয়া উচিত নয়।’


ম্যাচ শেষে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান নেভেসও। তিনি বলেন, ‘আমি আশা করি, যারা এমন করেছে, তারা এরপর গিয়ে প্রার্থনা করবে না।’

মাঠের পারফরম্যান্সেও আল-তাউনের জন্য সময়টা ভালো যাচ্ছে না। আল-হিলালের কাছে ৬-০ গোলে হারের পর প্রথম সাত ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে লিগের ১৭তম স্থানে রয়েছে দলটি।

এই হতাশাজনক শুরুর পর কোচ জারকো লাজেতিচকে বরখাস্ত করেছে আল-তাউন। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক খেলোয়াড় জিহাদ আল-হুসাইনকে। ফলে মাঠের ব্যর্থতার পাশাপাশি সমর্থকদের বিতর্কিত আচরণের ঘটনাও ক্লাবটির জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   জোটা  মৃত্যু  কটূক্তি  বড় শাস্তি  সৌদি ক্লাব  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: