আল নাসরে প্রথমবার এমন লজ্জার হার রোনালদোর

ক্রীড়া ডেস্ক

খেলা

ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন আল নাসরের শুরুর একাদশে, পরেছিলেন অধিনায়কের আর্মব্যান্ডও। কিন্তু দলকে বড় ধাক্কা থেকে বাঁচাতে পারলেন না তিনি। এএফসি

2026-09-16T17:30:46+00:00
2026-09-16T17:30:46+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
আল নাসরে প্রথমবার এমন লজ্জার হার রোনালদোর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩০ পিএম 
ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন আল নাসরের শুরুর একাদশে, পরেছিলেন অধিনায়কের আর্মব্যান্ডও। কিন্তু দলকে বড় ধাক্কা থেকে বাঁচাতে পারলেন না তিনি। এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে নিজেদের প্রথম ম্যাচেই আল আইনের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে আল নাসর।

ঘরের মাঠে শুরু থেকেই আল নাসরকে চাপে রাখে আল আইন। ২৫ মিনিটে হুসাইন রাহিমির গোলে এগিয়ে যায় আমিরাতের ক্লাবটি। বিরতির আগে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠে তারা।

৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আল নাসরের কফিনে শেষ পেরেক ঠুকে দেন হুসাইন রাহিমি। এরপর ৭২ মিনিটে সুফিয়ান রাহিমি গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-০। শেষ দিকে ৮৬ মিনিটে জর্জিওস গিয়াকুমাকিস চতুর্থ গোল করে আল নাসরের রাতটাকে আরও দুঃস্বপ্নে পরিণত করেন।

আল নাসরে যোগ দেওয়ার পর এমন বড় ব্যবধানের পরাজয়ের মুখোমুখি এবারই প্রথম হলেন রোনালদো। ২০২৩ সালের জানুয়ারিতে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর এর আগে সবচেয়ে বড় হার ছিলা ৩-০। ২০২৩ সালের ডিসেম্বরে সৌদি প্রো লিগে আল হিলালের কাছে এবং ২০২৪ সালের আগস্টে সৌদি সুপার কাপে একই প্রতিপক্ষের কাছে ওই ব্যবধানে হেরেছিল আল নাসর।


এবার আল আইনের কাছে ৪-০ হারিয়ে সেই রেকর্ডও ছাড়িয়ে গেল দলটি। অর্থাৎ রোনালদোর আল নাসর অধ্যায়ে এটি সবচেয়ে বড় পরাজয়।

তবে রোনালদোর ব্যক্তিগত ক্যারিয়ারে ৪-০ হার নতুন কিছু নয়। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০২২ সালের আগস্টে ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে হেরেছিলেন তিনি। তার চেয়েও বড় ব্যবধানে হারের অভিজ্ঞতা আছে রোনালদোর। ২০২১ সালের অক্টোবরে ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুলের কাছে ৫-০ এবং ২০১০ সালের নভেম্বরে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার কাছে একই ব্যবধানে হেরেছিল।

তবে আল নাসরের হয়ে এত বড় ব্যবধানে হার রোনালদোর জন্য প্রথম। তার নেতৃত্বে এমন এক রাতের মধ্য দিয়েই শুরু হলো এবারের এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট অভিযান।

সময়ের আলো/টিকে
  বিষয়:   আল নাসর  প্রথমবার  লজ্জা  হার  রোনালদো  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: