আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচের তারিখ ঘোষণা

ক্রীড়া ডেস্ক

খেলা

আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির শেষ ম্যাচের অপেক্ষা ফুরাচ্ছে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও বিদায়ী ম্যাচ খেলতে দেশের জার্সিতে

2026-09-16T10:22:19+00:00
2026-09-16T10:24:35+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচের তারিখ ঘোষণা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২২ এএম  আপডেট: ১৬.০৯.২০২৬ ১০:২৪ এএম
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির শেষ ম্যাচের অপেক্ষা ফুরাচ্ছে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও বিদায়ী ম্যাচ খেলতে দেশের জার্সিতে ফিরছেন বিশ্বকাপজয়ী এই তারকা। আগামী ৬ অক্টোবর ঘরের মাঠে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মেসিকে উপস্থিতির জন্য আমন্ত্রণ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

সামাজিক মাধ্যমে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের দলের প্রতীক, অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে ৬ অক্টোবর আর্জেন্টিনার মাটিতে তার প্রাপ্য বিদায়ের জন্য খেলতে আমন্ত্রণ জানিয়েছি।’

তাপিয়া বলেন, ‘লিওনেল আমাদের এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। তাই কাতার বিশ্বকাপে তার সঙ্গে শিরোপাজয়ী সকল সতীর্থ ও তাদের পরিবারকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি। যাতে সবাই এই অবিস্মরণীয় ম্যাচের অংশ হতে পারেন। বিশ্বসেরা খেলোয়াড়ের শেষ পারফরম্যান্সের সাক্ষী হওয়ার জন্য আর্জেন্টিনা জাতীয় দলের সব সমর্থককে স্বাগত।’

ফিফার আন্তর্জাতিক সূচির ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের উইন্ডোতে ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপের পর এটাই হবে তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচের সিরিজ।


সূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ৩ অক্টোবর বুয়েনস আয়ার্সে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে তারা। ৬ অক্টোবর একই শহরের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচেই মেসিকে বিদায়ী ম্যাচ খেলতে আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে, বলিভিয়ার বিপক্ষে ম্যাচটিতে দর্শক উপস্থিতি থাকবে ৫০ শতাংশ কম। বিশ্বকাপ চলাকালে ঘটে যাওয়া কিছু ঘটনার জেরে ফিফার নিষেধাজ্ঞার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এএফএ জানিয়েছে, ৬ অক্টোবরের শেষ প্রীতি ম্যাচে মেসির সঙ্গে থাকবেন রদ্রিগো দি পল ও জিওভানি লো সেলসো। এদিকে, স্থানীয় লিগের খেলোয়াড়দের নাম আগামী শুক্রবার ঘোষণা করা হবে।

দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসি আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা শিরোপা জিতিয়েছেন। এবার সেই দীর্ঘ অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে নিজের দেশের মাটিতে, হাজারো সমর্থকের সামনে। আর্জেন্টিনার সমর্থকদের জন্য ৬ অক্টোবরের ম্যাচটি হতে যাচ্ছে ৩৮ বছর বয়সি এই তারকার সঙ্গে দেশের জার্সিতে শেষবারের মতো মাঠ ভাগ করে নেওয়ার সম্ভাব্য সুযোগ।

সময়ের আলো/মহু
  বিষয়:   আর্জেন্টিনা  লিওনেল মেসি  বিদায়ী ম্যাচ  ফুটবল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: