জিপিএ-৫ পেয়েও প্রথম ধাপে কলেজ পায়নি ২২০৫ শিক্ষার্থী

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে জিপিএ-৫ পেয়েও কোনো কলেজে আসন পায়নি ২ হাজার ২০৫ শিক্ষার্থী। বুধবার (১৬ সেপ্টেম্বর)

2026-09-16T21:28:03+00:00
2026-09-16T21:28:03+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
জিপিএ-৫ পেয়েও প্রথম ধাপে কলেজ পায়নি ২২০৫ শিক্ষার্থী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৮ পিএম 
ছবি : সংগৃহীত
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে জিপিএ-৫ পেয়েও কোনো কলেজে আসন পায়নি ২ হাজার ২০৫ শিক্ষার্থী। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত ফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ৯ লাখ ৯৫ হাজার ২৩০ জন শিক্ষার্থী আবেদন করেন। এসব শিক্ষার্থী বিভিন্ন কলেজে পছন্দক্রম অনুযায়ী মোট ৫৬ লাখ ১৫ হাজার ৫২৫টি আবেদন জমা দেন। প্রথম ধাপে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী আসন বরাদ্দ পেয়েছেন। তবে আসন পাননি ১৪ হাজার ৪১৫ জন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ২ হাজার ২০৫ জন।

বোর্ডভিত্তিক হিসাবে ঢাকা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ৪ লাখ ৭২ হাজার ২৪৮টি আসন ছিল। এই বোর্ডে আবেদনকারী ৩ লাখ ১২ হাজার ৪১ জনের মধ্যে ২ লাখ ৭৩ হাজার ৫৪৮ জন আসন পেয়েছেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৮৬ হাজার ২৪০ জন আবেদনকারীর মধ্যে ৮০ হাজার ২৯০ জন এবং রাজশাহী শিক্ষা বোর্ডে ১ লাখ ২৭ হাজার ১৩ জন আবেদনকারীর মধ্যে ১ লাখ ১১ হাজার ১৯১ জন শিক্ষার্থী আসন পেয়েছেন।

বিভাগভেদেও আবেদন ও আসন পাওয়ার সংখ্যায় পার্থক্য রয়েছে। মানবিক বিভাগে ৯ লাখ ৯৪ হাজার ৬৯৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫ লাখ ৮৭ হাজার ৪৫০ জন। তাঁদের মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৭৭১ জন আসন পেয়েছেন।


বিজ্ঞান বিভাগে ৬ লাখ ২৬ হাজার ২৭১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৩৯ হাজার ৬২৫ জন। এর মধ্যে আসন বরাদ্দ পেয়েছেন ২ লাখ ২১ হাজার ৯০৯ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৬ লাখ ৪৭ হাজার ৯৭৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৬৭ হাজার ৫২ জন। তাঁদের মধ্যে নির্বাচিত হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৮৮৭ জন।

এ ছাড়া হোম সায়েন্স, মিউজিক, ইসলামিক স্টাডিজ ও মাদ্রাসা বোর্ডের বিভিন্ন গ্রুপেও নির্ধারিত নিয়ম ও শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী আসন বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে তাদের নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়।

এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। ফলে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর।

সময়ের আলো/টিকে
  বিষয়:   জিপিএ-৫  প্রথম ধাপ  কলেজ  ২২০৫ শিক্ষার্থী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: