ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি

সারাদেশ

ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন শিশুসহ ১৮ জন বাংলাদেশি নাগরিক। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল

2026-09-16T21:29:00+00:00
2026-09-16T21:29:00+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৯ পিএম 
দেশে ফেরা ১৮ জন বাংলাদেশি। ছবি : সময়ের আলো
ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন শিশুসহ ১৮ জন বাংলাদেশি নাগরিক। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।

ফেরত আসা নাগরিকদের মধ্যে নয়জন নারী ও নয় শিশু রয়েছে। তারা ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, গোপালগঞ্জ, খুলনা, যশোর, বরিশাল, নরসিংদী, সাতক্ষীরা, গাইবান্ধা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, দালালচক্রের প্রলোভনে পড়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তারা। সেখানে বাসাবাড়িতে কাজ করার সময় তারা ভারতীয় পুলিশের হাতে গ্রেফতার হন। পরবর্তীতে আদালতের নির্দেশে জেল খাটার পর ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাদের নিজেদের শেল্টার হোমে আইনি হেফাজতে রাখে।


তিনি আরও জানান, দুই দেশের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

মানবাধিকার সংস্থা 'রাইটস যশোর'-এর তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, ফেরত আসা নারী ও শিশুদের আপাতত তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুতই তাদের নিজ নিজ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   ভারত  কারাভোগ  দেশে ফিরলেন  ১৮ বাংলাদেশি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: