আল নাসরের মালিকানায়ও দেখা যেতে পারে রোনালদোকে!

ক্রীড়া ডেস্ক

খেলা

ক্রিস্টিয়ানো রোনালদোকে আল নাসরের জার্সিতে দেখা যাচ্ছে ২০২২ সালের শেষ দিক থেকে। সৌদি আরবের ক্লাবটির হয়ে গোল করে মাঠ মাতানোর

2026-09-17T00:07:30+00:00
2026-09-17T00:07:30+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
খেলা
আল নাসরের মালিকানায়ও দেখা যেতে পারে রোনালদোকে!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ এএম 
ছবি : সংগৃহীত
ক্রিস্টিয়ানো রোনালদোকে আল নাসরের জার্সিতে দেখা যাচ্ছে ২০২২ সালের শেষ দিক থেকে। সৌদি আরবের ক্লাবটির হয়ে গোল করে মাঠ মাতানোর পাশাপাশি দেশটির ফুটবলেও তৈরি করেছেন বড় প্রভাব। এবার সেই আল নাসরের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে পারেন পর্তুগিজ তারকা—খেলোয়াড়ের পাশাপাশি দেখা যেতে পারে মালিক রোনালদোকেও।

আল নাসরের মালিকানায় অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে রোনালদোর সঙ্গে আলোচনা চলছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে সম্ভাব্য এই বিনিয়োগের আলোচনা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।

প্রতিবেদন অনুযায়ী, আল নাসরের ৫ শতাংশ শেয়ারের মালিকানা এরই মধ্যে রোনালদোর রয়েছে। নতুন চুক্তি সম্পন্ন হলে ক্লাবটিতে তার অংশীদারিত্ব আরও বাড়তে পারে। সে ক্ষেত্রে আল নাসরের সঙ্গে রোনালদোর সম্পর্ক শুধু মাঠের পারফরম্যান্সে সীমাবদ্ধ থাকবে না, মালিকানার সঙ্গেও আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হবেন তিনি।

আল নাসর অধিগ্রহণের সম্ভাব্য উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন মার্কিন ব্যবসায়ী জেরি কার্ডিনালে। ২০২২ সালে তার বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স’-এর মাধ্যমে এসি মিলানের মালিকানা নেওয়া হয়। ক্রীড়া খাতে বিনিয়োগের অভিজ্ঞতা থাকা কার্ডিনালে এবার আল নাসরের মাধ্যমে সৌদি ফুটবলেও বিনিয়োগ বাড়াতে চাইছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্ভাব্য অধিগ্রহণের আর্থিক মূল্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অধিগ্রহণের জন্য গঠিত কনসোর্টিয়ামের পাঁচ সদস্যকেই উল্লেখযোগ্য অঙ্কের অর্থ বিনিয়োগ করতে হতে পারে।

চুক্তিটি চূড়ান্ত করতে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সঙ্গে সমঝোতায় পৌঁছানোই এখন কনসোর্টিয়ামের প্রধান লক্ষ্য। পিআইএফ বর্তমানে আল নাসরের মালিকানার সঙ্গে যুক্ত। দুই পক্ষের মধ্যে আলোচনা চললেও এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।

সবকিছু ঠিকঠাক এগোলে আল নাসরে রোনালদোর ভূমিকা বদলে যেতে পারে আরও বড় পরিসরে। মাঠে গোল করার পাশাপাশি ক্লাবটির মালিকানাতেও অংশীদার হিসেবে তাকে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   আল নাসর  মালিকানা  রোনালদো  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: