কূটনৈতিক সম্পর্ক জোরদারে সম্মত মরক্কো-ইসরায়েল, দূতাবাস খোলার সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছে ইসরায়েল ও মরক্কো। এর অংশ হিসেবে দুই দেশ নিজ নিজ কূটনৈতিক মিশনকে দূতাবাসে

2026-09-17T08:35:11+00:00
2026-09-17T08:35:11+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
কূটনৈতিক সম্পর্ক জোরদারে সম্মত মরক্কো-ইসরায়েল, দূতাবাস খোলার সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৫ এএম 
ছবি : সংগৃহীত
কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছে ইসরায়েল ও মরক্কো। এর অংশ হিসেবে দুই দেশ নিজ নিজ কূটনৈতিক মিশনকে দূতাবাসে উন্নীত করার পাশাপাশি উভয় দেশে রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের জাতিসংঘবিষয়ক রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজের আয়োজনে ইসরায়েল ও মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

বৈঠকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতাও অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হন। এ লক্ষ্যে চলতি বছরের শেষ নাগাদ বিনিয়োগ সুরক্ষা এবং দ্বৈত কর এড়ানো নিয়ে দুটি চুক্তি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

তিন দেশের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের জাতিসংঘ মিশন বলেছে, মরক্কো ও ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ, শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা দুই দেশের অভিন্ন স্বার্থে এবং এটি শান্তির প্রচেষ্টাকে এগিয়ে নেবে।

এদিকে, দুই দেশ বিমান যোগাযোগ বাড়ানোর বিষয়েও একমত হয়েছে। এর অংশ হিসেবে উভয় দেশের বিমান সংস্থার পরিচালনায় সরাসরি ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। আগামী কয়েক মাসে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সফর আয়োজনের পরিকল্পনাও নিশ্চিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের উদ্যোগে ২০২০ সালে স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির ষষ্ঠ বার্ষিকীর এক দিন পর ইসরায়েল ও মরক্কোর মধ্যে এই ঘোষণা এলো। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে উদ্যোগ নেওয়া ওই চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো, সুদান ও কাজাখস্তান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে যুক্ত হয়।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   ইসরায়েল  মরক্কো  কূটনৈতিক সম্পর্ক  দূতাবাস  রাষ্ট্রদূত  সরাসরি ফ্লাইট  আব্রাহাম চুক্তি  মধ্যপ্রাচ্য  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: