ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুমূর্ষু অবস্থায় তরুণী উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে রক্তাক্ত ও আহত অবস্থায় এক তরুণীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মহাসড়ক পারাপারের সময় কোনো

2026-09-17T10:19:53+00:00
2026-09-17T10:19:53+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুমূর্ষু অবস্থায় তরুণী উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৯ এএম 
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে রক্তাক্ত ও আহত অবস্থায় এক তরুণীকে উদ্ধার। ছবি : সময়ের আলো
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে রক্তাক্ত ও আহত অবস্থায় এক তরুণীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মহাসড়ক পারাপারের সময় কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তিনি আহত হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৫টা ২৬ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে বেজগাঁও যাত্রীছাউনির পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে এক্সপ্রেসওয়ের পাশে এক নারী গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। তাৎক্ষণিকভাবে শ্রীনগর ফায়ার স্টেশন থেকে দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই তরুণীকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে এখন পর্যন্ত ওই তরুণীর নাম, পরিচয় বা ঠিকানা জানা যায়নি।


মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি পথচারীদের মহাসড়ক পারাপারের সময় আরও সতর্ক থাকার এবং নির্ধারিত ফুটওভার ব্রিজ ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি।

সময়ের আলো/জোই
  বিষয়:   ঢাকা-মাওয়া  এক্সপ্রেসওয়ে  মুমূর্ষু  তরুণী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: