সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের ভিডিও প্রকাশ করল হুতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে এর ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার প্রকাশিত প্রায় চার

2026-09-17T10:34:49+00:00
2026-09-17T10:52:32+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের ভিডিও প্রকাশ করল হুতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৪ এএম  আপডেট: ১৭.০৯.২০২৬ ১০:৫২ এএম
সংগৃহীত ছবি
সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে এর ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার প্রকাশিত প্রায় চার মিনিটের ভিডিওতে যুদ্ধবিমানটি লক্ষ্যবস্তু করার দৃশ্যের পাশাপাশি দুর্ঘটনাস্থলে আগুন ও ধোঁয়া এবং পরে বিমানটির ধ্বংসাবশেষ দেখা যায়।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, মারিব প্রদেশের আকাশসীমায় ‘শত্রুতামূলক অভিযান’ চালানোর সময় স্থানীয়ভাবে তৈরি একটি ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি এফ-১৫টি ভূপাতিত করা হয়। একই সঙ্গে সৌদি আরবের ৪৫০টি বিমান হামলার অভিযোগও করেন তিনি।

ভিডিওতে রাতের দৃশ্যে মাটিতে তীব্র আগুন ও ধোঁয়া দেখা যায়। পরবর্তী দিনের দৃশ্যে পাথুরে মরুভূমিতে ছড়িয়ে থাকা পোড়া ও দুমড়েমুচড়ে যাওয়া ধাতব অংশ দেখানো হয়। এর মধ্যে সৌদি বিমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চিহ্নযুক্ত একটি বড় উল্লম্ব পাখনাও দেখা যায়। কিছু সশস্ত্র ব্যক্তিকে ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে থাকতে এবং হুথি যোদ্ধাদের পিকআপে মরুভূমির মধ্য দিয়ে চলাচল করতে দেখা যায়।

তবে ভিডিওটির দৃশ্যগুলো দিয়ে বিমানটি ভূপাতিত হওয়ার হুতিদের দাবি স্বাধীনভাবে নিশ্চিত করা হয়নি।

এদিকে বুধবার সৌদি নেতৃত্বাধীন জোট অভিযোগ করেছে, হুতিরা ইসলাম ধর্মের পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে একটি ড্রোন পাঠিয়েছিল। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করেছে। তিনি ঘটনাটিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে বর্ণনা করে দুই পবিত্র মসজিদ ও মুসল্লিদের নিরাপত্তাকে ‘লাল রেখা’ বলে উল্লেখ করেন।

তবে মক্কাকে লক্ষ্য করার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। সৌদি আরবের এই দাবি ‘মিথ্যা ও বানোয়াট’ বলে উল্লেখ করেছে গোষ্ঠীটি।

পশ্চিম এশিয়ায় চলমান বৃহত্তর সংঘাতের মধ্যেই ইয়েমেনকে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ছে। হুতিদের হামলা ও সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা বিমান হামলার কারণে আঞ্চলিক সংঘাতে নতুন করে আরেকটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   ইয়েমেন  হুথি  সৌদি আরব  এফ-১৫  যুদ্ধবিমান  মারিব  বিমান ভূপাতিত  হুথি হামলা  সৌদি বিমান হামলা  মক্কা  মক্কা হামলার দাবি  আকাশ প্রতিরক্ষা  ইয়েমেন যুদ্ধ  পশ্চিম এশিয়া  মধ্যপ্রাচ্য   


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: