ভারতে যাওয়ার সময় জেলা আ. লীগের সাধারণ সম্পাদক আটক

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

2026-09-17T16:15:06+00:00
2026-09-17T16:15:06+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভারতে যাওয়ার সময় জেলা আ. লীগের সাধারণ সম্পাদক আটক
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৫ পিএম 
আটক এমএ খালেক। ছবি : সময়ের আলো
দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ খালেক।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা সমন্বিত চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, এম এ খালেক বৈধ মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে মেহেরপুরে তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন বাধার মুখে পড়েন তিনি। পরে যাচাই-বাছাই শেষে তাকে চেকপোস্টেই পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে মেহেরপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


মেহেরপুর জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে এমএ খালেককে দর্শনা থেকে মেহেরপুরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   ভারত  জেলা আ. লীগ  সাধারণ সম্পাদক  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: