ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু ও সিএনজিচালক রয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিকস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আখি (৩০), মো. জাকারিয়া (১২) ও অজ্ঞাতপরিচয় সিএনজিচালক। তাদের পূর্ণাঙ্গ ঠিকানা এখনও জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, বেলা আনুমানিক আড়াইটার দিকে নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিজসংলগ্ন পাকা সড়কে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালকসহ চারজন গুরুতর আহত হন। আহতদের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
ধামরাই থানার কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস বলেন, সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মরদেহ হাসপাতালে রয়েছে। তাদের মধ্যে সিএনজি চালক ও দুইজন আরোহী ছিলেন।
সময়ের আলো/এনএন