পিতলের গণেশ মূর্তি সোনা হিসেবে বিক্রির চেষ্টা, নারীসহ গ্রেফতার ৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার আদমদীঘিতে পিতলের তৈরি গণেশ মূর্তি সোনার মূর্তি বলে বিক্রির প্রস্তুতিকালে নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি দ্বিখণ্ডিত গণেশ

2026-09-17T21:16:14+00:00
2026-09-17T21:16:14+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পিতলের গণেশ মূর্তি সোনা হিসেবে বিক্রির চেষ্টা, নারীসহ গ্রেফতার ৪
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম 
আটক ব্যক্তিরা। ছবি : সময়ের আলো
বগুড়ার আদমদীঘিতে পিতলের তৈরি গণেশ মূর্তি সোনার মূর্তি বলে বিক্রির প্রস্তুতিকালে নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি দ্বিখণ্ডিত গণেশ মূর্তি উদ্ধার করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া গ্রামের আব্দুল মজিদের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে হোসেন আলী (৪৫), তার সহোদর ভাই শহিদুল ইসলাম (৪৮), শহিদুল ইসলামের স্ত্রী খুশি আক্তার (৩২) এবং আদমদীঘি উপজেলার ছোট আখিড়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মালা বিবি ওরফে টপি (৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে ছোট আখিড়া গ্রামের আব্দুল মজিদের বাড়িতে একটি চক্র পিতলের তৈরি গণেশ মূর্তি সোনার মূর্তি বলে প্রতারণার মাধ্যমে বিক্রির প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে আদমদীঘি থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক দেড় কেজি ওজনের স্বর্ণের প্রলেপসদৃশ আবরণযুক্ত একটি দ্বিখণ্ডিত গণেশ মূর্তি উদ্ধার করা হয়।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   গণেশ মূর্তি  বিক্রির চেষ্টা  গ্রেফতার  আদমদিঘী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: