রাজাপুর সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ, এমপির পদক্ষেপ

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির রাজাপুর সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি নির্ধারিত খরচের বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়টি সরেজমিনে দেখতে বৃহস্পতিবার বিকেলে আকস্মিকভাবে

2026-09-17T22:11:13+00:00
2026-09-17T22:25:56+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাজাপুর সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ, এমপির পদক্ষেপ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১১ পিএম  আপডেট: ১৭.০৯.২০২৬ ১০:২৫ পিএম
সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। ছবি : সময়ের আলো
ঝালকাঠির রাজাপুর সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি নির্ধারিত খরচের বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়টি সরেজমিনে দেখতে বৃহস্পতিবার বিকেলে আকস্মিকভাবে সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।  

বিকেল সাড়ে ৩টার দিকে সাংবাদিক, পুলিশ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অফিসে যান তিনি। সেখানে জমি গ্রহীতা মো. জাকির হোসেনের সঙ্গে কথা বলেন এমপি।    

জাকির হোসেন জানান, তিনি ৩ লাখ টাকায় একটি জমি কিনেছেন। দলিল রেজিস্ট্রির জন্য দলিল লেখক মো. আলকাজ হোসেনকে খরচ বাবদ ৩৬ হাজার টাকা দিয়েছেন।       

এমপি রফিকুল ইসলাম জামাল বলেন, ৩ লাখ টাকার জমির জন্য ৩৬ হাজার টাকা নেওয়া সরকারি নির্ধারিত রেজিস্ট্রি খরচের তুলনায় বেশি। এ বিষয়ে সাব-রেজিস্ট্রারের কাছে জানতে চাওয়া হয়েছে।  

তবে দলিল লেখক আলকাজ হোসেন বলেন, দলিল খরচ বাবদ আমি ৩০ হাজার টাকা নিয়েছি। বাকি ৬ হাজার টাকা জাকির হোসেন বাইরে থেকে দাখিলা সংগ্রহ করতে খরচ করেছেন। 

রাজাপুর সাব-রেজিস্ট্রার (খণ্ডকালীন) মো. মেহেদী হাসান বলেন, দলিল লেখক আলকাজ হোসেনকে শোকজ করে জবাব চাওয়া হয়েছে। 


এমপি রফিকুল ইসলাম জামাল বলেন, দীর্ঘদিন ধরে সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পাচ্ছিলাম। বিশেষ করে ছোট জমিদাতা ও গ্রহীতাদের কাছ থেকে এ ধরনের অভিযোগ বেশি আসছিল। তাই বিষয়টি সরাসরি দেখতে অফিসে এসেছি। 

তিনি আরও বলেন, সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। দলিল গ্রহীতার কাছ থেকেও দলিল লেখার নামে কত টাকা নেওয়া হয়েছে, তা জানতে হবে। 

প্রয়োজনে বিষয়টি তদারকিতে দলীয়ভাবে একটি টিম গঠন করা হবে বলেও জানান তিনি। 

পরিদর্শনের সময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ, সদস্যসচিব সৈয়দ নাজমুল হক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু রতন দেবনাথ, সদস্যসচিব মো. রিয়াজ হোসেন খানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ঝালকাঠি  রাজাপুর  সাব-রেজিস্ট্রি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: