চীনা নৌবাহিনীর ৩টি জাহাজ এলো শুভেচ্ছা সফরে

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে চীনা নৌবাহিনীর তিনটি জাহাজ। জাহাজগুলো হলো— ‘থাং শান’, ‘দা ছিং’ ও ‘থাই হু’।বৃহস্পতিবার

2026-09-17T22:31:55+00:00
2026-09-17T22:31:55+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চীনা নৌবাহিনীর ৩টি জাহাজ এলো শুভেচ্ছা সফরে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩১ পিএম 
শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে চীনা নৌবাহিনীর তিনটি জাহাজ। ছবি : সময়ের আলো
পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে চীনা নৌবাহিনীর তিনটি জাহাজ। জাহাজগুলো হলো— ‘থাং শান’, ‘দা ছিং’ ও ‘থাই হু’। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। এ সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজগুলোর কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে।

জাহাজগুলোকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাসহ চীনা নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সফরকারী জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের অভ্যর্থনা জানায়। 

আইএসপিআর জানায়, তিন জাহাজ বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজগুলোর অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।


সফরকালে চীনা নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটি এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন। একই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও চীনা জাহাজগুলো পরিদর্শন করবেন।

এ সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা পারস্পরিক কার্যক্রম ও পেশাগত উৎকর্ষ সরাসরি পর্যবেক্ষণ এবং মতবিনিময়ের সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের আশা, এ শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের মধ্যে পেশাগত বিষয়ে মতবিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হবে। পাশাপাশি এর মাধ্যমে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।

চীনা নৌবাহিনীর জাহাজ তিনটি ২১ সেপ্টেম্বর বাংলাদেশের জলসীমা ত্যাগ করার কথা রয়েছে।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   চীন  নৌবাহিনী  জাহাজ  শুভেচ্ছা  সফর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: