২০৩২ সাল পর্যন্ত স্পেনের কোচ লা ফুয়েন্তে

ক্রীড়া ডেস্ক

খেলা

স্পেনের সাফল্যের সঙ্গে লুইস দে লা ফুয়েন্তের পথচলা আরও দীর্ঘ হচ্ছে। ২০২৮ ইউরো পর্যন্ত চুক্তি থাকলেও এই কোচের সঙ্গে চুক্তির

2026-09-18T09:21:10+00:00
2026-09-18T09:21:10+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
খেলা
২০৩২ সাল পর্যন্ত স্পেনের কোচ লা ফুয়েন্তে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ এএম 
ছবি : সংগৃহীত
স্পেনের সাফল্যের সঙ্গে লুইস দে লা ফুয়েন্তের পথচলা আরও দীর্ঘ হচ্ছে। ২০২৮ ইউরো পর্যন্ত চুক্তি থাকলেও এই কোচের সঙ্গে চুক্তির মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

২০২৩ সালে লুইস এনরিখের বিদায়ের পর স্পেনের দায়িত্ব নেন দে লা ফুয়েন্তে। এরপর তার অধীনে একের পর এক সাফল্য পেয়েছে দলটি। ২০২৩ সালে উয়েফা নেশনস লিগ জয়ের পর ২০২৪ ইউরোও জেতে স্পেন। এরপর ২০২৬ ফিফা বিশ্বকাপেও শিরোপা জয়ের সাফল্য আসে তার অধীনে।

ওয়ার্ল্ড ফুটবল সামিটে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাউল লোসা দে লা ফুয়েন্তের চুক্তি বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান। তার কাজের ধারাবাহিকতা, সাফল্য এবং দলের প্রতি জনসমর্থন বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

দে লা ফুয়েন্তের সামনে এখন আরও বড় লক্ষ্য ২০৩০ বিশ্বকাপ। স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে আয়োজন করবে ওই বিশ্বকাপ। স্বাগতিক স্পেনের দায়িত্বে তখনও থাকবেন ৬৩ বছর বয়সী এই কোচ।

চুক্তির মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত হওয়ায় ২০৩০ বিশ্বকাপের পরও স্পেনের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ থাকছে দে লা ফুয়েন্তের।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ২০৩২ সাল  স্পেন  কোচ  লা ফুয়েন্তে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: