ভ্রমণ বাতিল হলে আর্থিক ক্ষতি এড়াবেন যেভাবে

সময়ের আলো ডেস্ক

ফিচার

অনেক সময় দেখা যায়, সবকিছু গুছিয়ে উঠলেও নির্ধারিত ভ্রমণটা আর করা হয়ে ওঠে না। নানা কারণে শেষ মুহূর্তে ট্যুর বাতিল

2026-09-18T10:08:36+00:00
2026-09-18T10:08:36+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ফিচার
ভ্রমণ বাতিল হলে আর্থিক ক্ষতি এড়াবেন যেভাবে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৮ এএম 
প্রতীকী ছবি
অনেক সময় দেখা যায়, সবকিছু গুছিয়ে উঠলেও নির্ধারিত ভ্রমণটা আর করা হয়ে ওঠে না। নানা কারণে শেষ মুহূর্তে ট্যুর বাতিল করতে হয়। ভ্রমণের পরিকল্পনা করার সময় স্থান, হোটেল ও যাতায়াত নিয়ে যতটা ভাবা হয়, সেটি বাতিল হলে টাকা ফেরত পাওয়ার নিয়ম নিয়ে অনেকেই ততটা খোঁজ নেন না। অথচ কোনও কারণে ভ্রমণ বাতিল হলে এই একটি বিষয়ই হয়ে উঠতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ট্যুর বুকিংয়ের আগে রিফান্ড বা টাকা ফেরতের নীতিমালা জেনে নেওয়া প্রয়োজন।

কীভাবে টাকা ফেরত পাওয়া যাবে?

ট্যুর অপারেটর, হোটেল, এয়ারলাইনস বা বুকিং প্ল্যাটফর্মভেদে রিফান্ডের নিয়ম আলাদা হতে পারে। নির্দিষ্ট সময়ের আগে বুকিং বাতিল করলে পুরো টাকা ফেরত মিললেও শেষ মুহূর্তে বাতিল করলে আংশিক টাকা ফেরত বা কোনও রিফান্ডই নাও পাওয়া যেতে পারে। তাই বুকিংয়ের আগে বাতিলের সময়সীমা ও সম্ভাব্য চার্জ জেনে নিন।

কোন খাতে কত কাটা যাবে?

রিফান্ডের ক্ষেত্রে সার্ভিস চার্জ, বুকিং ফি, ক্যানসেলেশন ফি কিংবা অন্য কোনও প্রশাসনিক খরচ কেটে রাখা হতে পারে। শুধু রিফান্ডযোগ্য লেখা দেখেই সিদ্ধান্ত না নিয়ে ঠিক কত টাকা ফেরত পাওয়া যাবে, তা পরিষ্কারভাবে জেনে নেওয়া ভালো।

ট্যুর অপারেটর নিজে বাতিল করলে কী হবে?

কোনও কারণে ট্যুর অপারেটর নিজে ভ্রমণ বাতিল করলে গ্রাহককে কী সুবিধা দেওয়া হবে, সেটিও আগে জানা দরকার। পুরো টাকা ফেরত, বিকল্প তারিখে ট্যুর, ভাউচার বা অন্য কোনও সুবিধা কোন পদ্ধতি প্রযোজ্য, তা বুকিংয়ের শর্তে উল্লেখ থাকতে পারে।

প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে

ঝড়, বন্যা, রাজনৈতিক অস্থিরতা কিংবা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে ট্যুর বাতিল হলে সাধারণ ক্যানসেলেশন নীতিমালা প্রযোজ্য নাও হতে পারে। এমন পরিস্থিতিতে রিফান্ড, তারিখ পরিবর্তন বা ভ্রমণ স্থগিত রাখার সুযোগ আছে কি না, তা আগে জেনে নেওয়া নিরাপদ।


লিখিত শর্ত সংরক্ষণ করা জরুরি

ফোনে কথা বলে শুধু মৌখিক আশ্বাসের ওপর নির্ভর না করে রিফান্ড নীতিমালার লিখিত কপি, ই-মেইল, বুকিং কনফার্মেশন ও পেমেন্টের রসিদ সংরক্ষণ করুন। ভবিষ্যতে কোনও বিরোধ তৈরি হলে এসব নথি কাজে লাগতে পারে।

পেমেন্টের পদ্ধতিতে নজর দেওয়া

টাকা ফেরত কোন মাধ্যমে দেওয়া হবে ব্যাংক, কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নাকি অন্য কোনো পদ্ধতিতে সেটিও জেনে নিন। রিফান্ড প্রক্রিয়া শুরু হওয়ার পর টাকা অ্যাকাউন্টে পৌঁছাতে কত সময় লাগতে পারে, সেটিও পরিষ্কার করে নেওয়া ভালো।

ভ্রমণের আগে রিফান্ড নীতিমালা জানা মানে শুধু টাকা বাঁচানো নয়, বরং অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা। তাই ট্যুর বুকিংয়ের সময় কীভাবে এবং কোন শর্তে টাকা ফেরত পাওয়া যাবে, সেটি গুরুত্ব দিয়ে যাচাই করা ও সতর্ক থাকা জরুরি। এতে পুরোটা না হলেও আর্থিক ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   ভ্রমণ  বাতিল  রিফান্ড  টাকা 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: