হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হামের উপসর্গ নিয়ে দেশে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে হাম-সংক্রান্ত রোগে মৃতের সংখ্যা বেড়ে

2026-09-18T17:30:00+00:00
2026-09-18T17:30:13+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩০ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৬ ৫:৩০ পিএম
প্রতীকী ছবি
হামের উপসর্গ নিয়ে দেশে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে হাম-সংক্রান্ত রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৮ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ জনের।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে সন্দেহজনক হামে মারা গেছে দুজন। একই সময়ে নতুন করে ৫২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৪৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৭২৫ জন। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৩৯৫ জন।


বিভাগভিত্তিক হিসাবে, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৬৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন মারা গেছেন।

অন্যদিকে, সন্দেহজনক হামে ঢাকা বিভাগে ৪২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেটে ১৬৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭৪, বরিশালে ৫৯, খুলনায় ৪০ এবং রংপুরে ১৪ জন মারা গেছেন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   হাম  উপসর্গ  শিশু  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: