রাজধানীর তেজগাঁও মসজিদে গোপন বৈঠকের সময় জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তাদের আটক করা হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তেজগাঁও মসজিদ থেকে গোপন বৈঠক চলাকালে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।’
বর্তমানে আটককৃতদের থানার একটি রুমে রাখা হয়েছে। তাদের পরনে পাঞ্জাবি ও টুপি রয়েছে। ঘটনাস্থলে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান আসছেন।
আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘ইফতেহাদুল আল ইসলাম’-এর সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
সময়ের আলো/মহু