শাহ আমানতে কোটি টাকার স্বর্ণ জব্দ, যাত্রী আটক

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৫৩৪ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। শুক্রবার (১৮

2026-09-18T19:09:58+00:00
2026-09-18T19:26:51+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শাহ আমানতে কোটি টাকার স্বর্ণ জব্দ, যাত্রী আটক
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৬ ৭:২৬ পিএম
আটক মোহাম্মদ হাসান মুরাদ। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৫৩৪ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটে আসেন ওই যাত্রী। এরপর স্ক্যানিংয়ে ধরা পড়ে স্বর্ণ। এর মধ্যে আছে ১০৬ গ্রাম স্বর্ণালংকার, ৪২৫ গ্রাম স্বর্ণপিন্ড ও ৩ গ্রাম স্বর্ণের পেস্ট। জব্দ করা এসব স্বর্ণ থেকে আদায়যোগ্য রাজস্ব প্রায় ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা। 

আটক যাত্রীর নাম মোহাম্মদ হাসান মুরাদ। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার নাসিরনগরের বাসিন্দা।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মাস্কাট থেকে সালাম এয়ারের ফ্লাইটে আসেন ওই যাত্রী। নিয়ম অনুযায়ী কাস্টমস হল থেকে স্ক্যান শেষ করা হয়। সেখান থেকে বের হওয়ার সময় ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হয় কর্তব্যরত কর্মকর্তাদের। পরে তার ব্যাগেজ তল্লাশি করা হয়। এসময় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এসব স্বর্ণ জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণের পরিমাণ নির্ণয়ের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলমান আছে।


বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) যৌথভাবে কাজ করছে। পাশাপাশি সর্বোচ্চ নজরদারি অব্যাহত আছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   শাহ আমানত  কোটি টাকা  স্বর্ণ জব্দ  যাত্রী আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: