রোনালদোকে নিয়ে ঘোষণা পর্তুগাল দল, স্কোয়াডে পরিবর্তন চার

ক্রীড়া ডেস্ক

খেলা

প্রায় দুই যুগ ধরেই পর্তুগাল দলে অনেক পরিবর্তন হয়ে গেলেও, একটি নাম এখনও অক্ষত— তিনি ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২৬ বিশ্বকাপে অনেকেই

2026-09-18T19:37:31+00:00
2026-09-18T19:40:25+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
খেলা
রোনালদোকে নিয়ে ঘোষণা পর্তুগাল দল, স্কোয়াডে পরিবর্তন চার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৭ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৬ ৭:৪০ পিএম
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
প্রায় দুই যুগ ধরেই পর্তুগাল দলে অনেক পরিবর্তন হয়ে গেলেও, একটি নাম এখনও অক্ষত— তিনি ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২৬ বিশ্বকাপে অনেকেই তার শেষ দেখে ফেলেছিলেন। তবে চারটি পরিবর্তন আনলেও রোনালদোকে রেখেই স্কোয়াড ঘোষণা করলেন পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস!

আন্তর্জাতিক বিরতিতে ব্যস্ত সময় কাটাবে পর্তুগাল। উয়েফা নেশন্স লিগের নতুন মৌসুমে মাত্র ১১ দিনের মধ্যে চারটি ম্যাচ খেলবে দলটি। ২৫ সেপ্টেম্বর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পর্তুগালের অভিযান। এরপর ২৮ সেপ্টেম্বর নরওয়ে, ২ অক্টোবর ডেনমার্ক এবং ৫ অক্টোবর আবারও নরওয়ের বিপক্ষে মাঠে নামবে তারা।

নতুন কোচ জর্জ জেসুসের অধীনে প্রথমবারের মতো মাঠে নামতে যাওয়া পর্তুগালের এই চার ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই তারকার দলে থাকা নিয়ে অবশ্য আগে থেকেই ছিল নানা আলোচনা। বিশেষ করে ২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছিল গুঞ্জন।

গুঞ্জন ছিল, ওয়েলসের বিপক্ষে ম্যাচটিই হতে পারে পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ ম্যাচ। কিন্তু জর্জ জেসুসের প্রথম ঘোষিত স্কোয়াডেই জায়গা করে নিয়েছেন পর্তুগিজ মহাতারকা। অর্থাৎ, অন্তত আপাতত আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পথে হাঁটছেন না রোনালদো। বরং নতুন কোচের পরিকল্পনায় এখনও গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে তার।


বিশ্বকাপের একাদশ থেকে চারটি পরিবর্তন এনেছেন জেসুস। জোসে সা, নেলসন সেমেদো, স্যামুয়েল কস্তা ও গনসালো গেদেসের বদলে সুযোগ পেয়েছেন স্যামুয়েল সোয়ারেস, নুনো তাভারেস, জোয়াও পলহিনহা ও ফাবিও সিলভা।

এক নজ্রে পর্তুগাল স্কোয়াডে আছেন যারা :  

গোলকিপার : দিয়োগো কস্তা, রুই সিলভা, স্যামুয়েল সোয়ারেস।

ডিফেন্ডার : রুবেন দিয়াস, তমাস আরাউহো, দিয়োগো দালোত, রেনাতো ভেইগা, গনসালো ইনাসিও, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস ও নুনো তাভারেস। 

মিডফিল্ডার : ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা, জোয়াও নেভেস, রুবেন নেভেস, ভিতিনিয়া ও জোয়াও পলহিনহা।

ফরোয়ার্ড : ক্রিস্টিয়ানো রোনালদো, গনসালো রামোস, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, রাফায়েল লিয়াও, পেদ্রো নেতো, ফাবিও সিলভা ও ফ্রান্সিসকো কনসেইসাও।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রোনালদো  ঘোষণা  পর্তুগাল দল  স্কোয়াড 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: