টরন্টো উৎসবে প্রশংসিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ার পর এবার ৫১তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিআইএফএফ) সাড়া ফেলেছে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।উৎসবের

2026-09-19T02:16:59+00:00
2026-09-19T02:16:59+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
টরন্টো উৎসবে প্রশংসিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৬ এএম 
সাড়া ফেলেছে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ছবি : সংগৃহীত
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ার পর এবার ৫১তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিআইএফএফ) সাড়া ফেলেছে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

উৎসবের পাঁচটি প্রেক্ষাগৃহে সম্প্রতি প্রদর্শিত হয় রুবাইয়াত হোসেনের এই সিনেমাটি। সিনেমাটি দেখে প্রশংসা করেছেন দর্শক। সিনেমাটি উৎসবের সেন্টারপিস বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। 

প্রায় ৩০০ চলচ্চিত্রের ভিড়ে বাংলাদেশের এই সিনেমাটি দেখতে বিভিন্ন দেশের দর্শকের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। কেউ বলেছেন নারীর মুক্তির কথা, আবার কেউ কেউ মন্তব্য করেছেন সৌন্দর্যের নামে সামাজিক নিয়ন্ত্রণের চিত্র তুলে ধরা হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এ।  

আজ শনিবার সিনেমাটির আরও একটি প্রদর্শনী হওয়ার কথা রয়েছে। সমকালীন ঢাকার একটি বিউটি সেলুনকে ঘিরে এগিয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর গল্প। বিয়ের আগে একজন নারীর শরীরকে ‘সুন্দর’ করে তোলার সামাজিক ও সাংস্কৃতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সিনেমাটি প্রশ্ন তুলেছে সৌন্দর্যের প্রচলিত ধারণা, আকাঙ্ক্ষা, নারীর শরীরের ওপর সামাজিক নিয়ন্ত্রণ এবং ব্যক্তিস্বাধীনতা নিয়ে। 

বাস্তবতার সঙ্গে হরর, অতিপ্রাকৃত উপাদান ও দক্ষিণ এশীয় লোকবিশ্বাসের মিশেলে তৈরি হয়েছে সিনেমাটির নিজস্ব আবহ। বিয়েকে ঘিরে সৌন্দর্যচর্চার যে সামাজিক আয়োজন, সেটিই ধীরে ধীরে রূপ নেয় ভয়ের অভিজ্ঞতায়। আর সেই ভয় কেবল অতিপ্রাকৃত কোনো শক্তির নয়; বরং মানুষের তৈরি নিয়ম, প্রত্যাশা ও নিয়ন্ত্রণেরও।

সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগত জাইনীন চৌধুরী করিম। তার সঙ্গে আছেন রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ ধীরি। অতিথি চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন ও দামীর খান।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   টরন্টো উৎসব  প্রশংসিত  দ্য ডিফিকাল্ট ব্রাইড 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: