পাবনায় ২ দিনব্যাপী অনুকূল চন্দ্রের ‘মহোৎসব’ শুরু আগামীকাল

পাবনা প্রতিনিধি

সারাদেশ

সনাতন ধর্মের আধ্যাত্মিক ধর্ম গুরু এবং পাবনা সৎসঙ্গ আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে

2026-09-18T20:36:57+00:00
2026-09-18T20:54:56+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পাবনায় ২ দিনব্যাপী অনুকূল চন্দ্রের ‘মহোৎসব’ শুরু আগামীকাল
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৬ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৬ ৮:৫৪ পিএম
অনুকূল চন্দ্রের আশ্রম সেজেছে মহোৎসবের জন্য। ছবি : সময়ের আলো
সনাতন ধর্মের আধ্যাত্মিক ধর্ম গুরু এবং পাবনা সৎসঙ্গ আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে তার জন্মভূমি পাবনায় দুদিনব্যাপী মহোৎসবের আয়োজন করেছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের ভক্তরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর থেকে এই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। 

দুদিনের অনুষ্ঠানের প্রথম দিন ভোরের উষালগ্নে মাঙ্গলিকতা, ভক্তদের সমবেত প্রার্থনা ও পদ্মায় পুণ্য স্নান হবে। এরপর থাকছে ঠাকুরের গ্রন্থ পাঠ, ভক্তি সংগীত, ঋত্বিক পরিষদ সভা, লীলা কীর্তন, ঋত্বিক সম্মেলনসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে ঠাকুরের জীবন দর্শন নিয়ে আলোচনা সভা। সভা শেষে দুপুরে আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ।

বছরে দুবার এ উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সারা দেশ থেকে প্রতি বছর হাজার হাজার ভক্তরা নিজ উদ্যোগেই ঠাকুরের জন্ম নেওয়া পুণ্য ভূমিতে সমবেত হন। সকল ভক্তদের আগমনে এ মহোৎসব মিলনমেলায় পরিণত হয়। ঠাকুরের বাণী, পদ্মা বা গঙ্গাস্নান এবং জন্মভূমির ধূলিকণার পরশ পেতেই আসেন তারা। তারা বিশ্বাস করেন, এই স্থানে আসলেই পুণ্য লাভ করা যায়।


এখানে আসা এসব ভক্তদের থাকা-খাওয়া সবকিছুর ব্যবস্থা করে থাকেন আশ্রম কর্তৃপক্ষ। নিরাপত্তার দায়িত্বে থাকেন স্থানীয় প্রশাসন। এবারও অনুষ্ঠানকে ঘিরে রয়েছে নানা প্রস্তুতি। উৎসবের নিরাপত্তায় প্রশাসনিক নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ। ঠাকুরের প্রার্থনা মন্দিরের পাশেই তৈরি করা হয়েছে বিশাল সভা মঞ্চ। এর এক পাশেই দেশের নানা প্রান্ত থেকে আসা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা ধর্মীয় ব্যবহার্য নানা সামগ্রী নিয়ে পর্ষদ সাজিয়ে বসেছেন। 

প্রতিঋত্বিক তান শংকর দাসের সভাপতিত্বে এবারের মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শ্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। পাবনা -২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশরাফ, পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আক্তার, জেলা বার সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, পাবনা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও জেলা বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মলয় কুমার দাস রায়। 

২০ সেপ্টেম্বর ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সমাপ্ত হবে এই মহোৎসব। 

প্রসঙ্গত, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ১৮৮৮ সালের ১৪ সেপ্টেম্বর পাবনা জেলার হেমায়েতপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৬৯ সালের ২৭ জানুয়ারি ৮১ বছর বয়সে ঝাড়খণ্ডের দেওঘরে পরলোকগমন করেন। তিনি ঠাকুর অনুকূলচন্দ্র নামেও পরিচিত এবং অনুকূলচন্দ্র সৎসঙ্গ নামক সংগঠনের প্রবর্তক। 

সময়ের আলো/মহু

  বিষয়:   অনুকূল চন্দ্র  মহোৎসব  পাবনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: